হাটহাজারীতে বিআরটিএ অফিসে অভিযান: দালালদের কারাদণ্ড ও রাজস্ব আদায়

প্রাইম বার্তা অনলাইন
২০ আগস্ট ২০২৬ ৭:৫১ এএম
হাটহাজারীতে বিআরটিএ অফিসে অভিযান: দালালদের কারাদণ্ড ও রাজস্ব আদায়

চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত বিআরটিএ বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে একাধিক মামলায় উল্লেখযোগ্য পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। এ সময় চিকনদন্ডী গ্রামের মো. রহিম (৪৬) এবং তৈয়বিয়া পাড়ার বাসিন্দা কায়সার আহমদ মুন্না (৩২)-কে দালালির দায়ে আটক করা হয়। আদালত তাদের মধ্যে একজনকে দুই মাস এবং অপরজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে অনিয়মিত একটি মোটরসাইকেলও জব্দ করেছে প্রশাসন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...