জ্বালানি নিরাপত্তায় সর্ম্পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি কাতার প্রধানমন্ত্রীর
দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি। বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে এই সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের নেতৃত্বের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সংহতি পৌঁছে দেন। এছাড়া আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী এবং তার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা হয় এই বৈঠকে। শেষে পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
সম্পর্কিত খবর
কাতারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, যুদ্ধ-সংকটের মধ্যেও এলএনজি চায় বাংলাদেশ
সাবেক মেয়র রেজাউলের ভবনে দোকান, চট্টগ্রামে চউকের মোবাইল কোর্ট
আইইউবি শিক্ষার্থীর মৃত্যুতে জড়িত কাভার্ডভ্যান চালক গ্রেফতার
ছবি এডিট করে পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, গ্রেফতার
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা ছিনতাই: মূলহোতা গ্রেফতার
সন্ধ্যায় ৫২৯ মেগাওয়াট লোডশেডিং, ময়মনসিংহে সবচেয়ে বেশি ভোগান্তি

আরও পড়ুন

সাবেক মেয়র রেজাউলের ভবনে দোকান, চট্টগ্রামে চউকের মোবাইল…