কারাগারে বন্দি মৃত্যু: চিকিৎসার অবহেলা নেই দাবি আইজি প্রিজনের
সারা দেশের কারাগারে বন্দিদের মৃত্যুর ঘটনায় চিকিৎসার অবহেলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি জানান, অসুস্থতার কারণে গত ২০২৫ সালে ১৮৭ জন এবং চলতি বছর এখন পর্যন্ত ১২২ জন কারাবন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বন্দিদের স্বাস্থ্যসেবা নিয়ে আইজি প্রিজন জানান, চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও তারা সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর। সারাদেশে ১৫১টি চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে মাত্র দুইজন নিয়মিত চিকিৎসক কর্মরত আছেন। তবে সিভিল সার্জনের মাধ্যমে ১০১ জন চিকিৎসক অস্থায়ীভাবে সেবা দিচ্ছেন। এছাড়া সম্প্রতি ৫৫ জন নার্সের নিয়োগের আদেশ হয়েছে, যারা শিগগিরই যোগদান করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
পুলিশের অভিযান ও মোবাইল কোর্টের কারণে কারাগারে বন্দির সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। স্বাভাবিক সময়ে প্রায় ৮০ হাজার বন্দি থাকলেও বর্তমানে তা প্রায় ৯৮ হাজারে পৌঁছেছে। গড়ে প্রতিদিন প্রায় ২ হাজার ৭৯৬ জন বন্দি কারাগারে আসছেন এবং প্রায় ৩ হাজার বন্দি মুক্তি পাচ্ছেন। এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে ১২২ জন বন্দির বাইরে চিকিৎসা চলছে।
সম্পর্কিত খবর
প্লাস্টিক বর্জ্য সংগ্রহে উৎপাদনকারীদের দায়িত্ব, প্রথম দুই বছরে লক্ষ্য ১৫…
রেইনকোট পেয়ে আবেগে চা শ্রমিক, বললেন বাপ-দাদারা এমন সুযোগ পাননি
সিএমপির ওপেন হাউজ ডে: সেবাপ্রত্যাশীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে তিন দফা দাবি নিরাপদ সড়ক আন্দোলনের
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনকে কার্যকর করতে দলীয়করণ বন্ধের দাবি
জুলাই গণঅভ্যুত্থান: নাজমুল হাসানের চোখে নীলক্ষেতের রণাঙ্গন

আরও পড়ুন

কারাগারে বন্দি মৃত্যু: চিকিৎসার অবহেলা নেই দাবি আইজি প্রিজনের
সারা দেশের কারাগারে বন্দিদের মৃত্যুর ঘটনায় চিকিৎসার অবহেলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি জানান, অসুস্থতার কারণে গত ২০২৫ সালে ১৮৭ জন এবং চলতি বছর এখন পর্যন্ত ১২২ জন কারাবন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বন্দিদের স্বাস্থ্যসেবা নিয়ে আইজি প্রিজন জানান, চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও তারা সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর। সারাদেশে ১৫১টি চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে মাত্র দুইজন নিয়মিত চিকিৎসক কর্মরত আছেন। তবে সিভিল সার্জনের মাধ্যমে ১০১ জন চিকিৎসক অস্থায়ীভাবে সেবা দিচ্ছেন। এছাড়া সম্প্রতি ৫৫ জন নার্সের নিয়োগের আদেশ হয়েছে, যারা শিগগিরই যোগদান করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
পুলিশের অভিযান ও মোবাইল কোর্টের কারণে কারাগারে বন্দির সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। স্বাভাবিক সময়ে প্রায় ৮০ হাজার বন্দি থাকলেও বর্তমানে তা প্রায় ৯৮ হাজারে পৌঁছেছে। গড়ে প্রতিদিন প্রায় ২ হাজার ৭৯৬ জন বন্দি কারাগারে আসছেন এবং প্রায় ৩ হাজার বন্দি মুক্তি পাচ্ছেন। এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে ১২২ জন বন্দির বাইরে চিকিৎসা চলছে।
সম্পর্কিত খবর
প্লাস্টিক বর্জ্য সংগ্রহে উৎপাদনকারীদের দায়িত্ব, প্রথম দুই বছরে…
রেইনকোট পেয়ে আবেগে চা শ্রমিক, বললেন বাপ-দাদারা এমন…
সিএমপির ওপেন হাউজ ডে: সেবাপ্রত্যাশীদের সমস্যা শুনে তাৎক্ষণিক…
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে তিন দফা দাবি নিরাপদ সড়ক…
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনকে কার্যকর করতে দলীয়করণ…