ব্যক্তিগত স্বার্থ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন: গণপূর্তমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দল-মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।
শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ‘বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বরুড়ার উন্নয়ন ভাবনা তুলে ধরে বলেন, উপজেলার প্রায় ৩শ’ রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বরুড়ায় আর কোনো কাঁচা রাস্তা থাকবে না।
মন্ত্রী জানান, এলাকার শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে এবং চলতি বছরের শেষের দিকে এর দরপত্র আহ্বান করা হবে। এছাড়া ১০১ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। তিনি জনগণের প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে উন্নয়ন কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
সম্পর্কিত খবর
মানবসেবায় অবদানে রোটারি পদক পেলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রাসকিন
জুলাই দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করলে মূর্খ বা ধান্ধাবাজ: আসিফ নজরুল
নারায়ণগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
দেশে ৬ বছরে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ হাজারের
মানবিকতা ও দায়িত্বশীলতায় ইউএনওদের কাজ করতে বললেন প্রধানমন্ত্রী
বিশ্বখ্যাত গুগল-মেটা-টিকটক দেশে বিনিয়োগে আগ্রহী: আইসিটি মন্ত্রী

আরও পড়ুন

ব্যক্তিগত স্বার্থ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন: গণপূর্তমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দল-মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।
শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ‘বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বরুড়ার উন্নয়ন ভাবনা তুলে ধরে বলেন, উপজেলার প্রায় ৩শ’ রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বরুড়ায় আর কোনো কাঁচা রাস্তা থাকবে না।
মন্ত্রী জানান, এলাকার শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে এবং চলতি বছরের শেষের দিকে এর দরপত্র আহ্বান করা হবে। এছাড়া ১০১ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। তিনি জনগণের প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে উন্নয়ন কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
সম্পর্কিত খবর
মানবসেবায় অবদানে রোটারি পদক পেলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা.…
জুলাই দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করলে মূর্খ বা ধান্ধাবাজ:…
নারায়ণগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
দেশে ৬ বছরে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫…