নিরাপদ সড়ক আন্দোলন এখন দেশের মানুষের: ইলিয়াস কাঞ্চন

প্রাইম বার্তা অনলাইন
০৭ আগস্ট ২০২৬ ৫:৫৫ পিএম
নিরাপদ সড়ক আন্দোলন এখন দেশের মানুষের: ইলিয়াস কাঞ্চন

রাজধানীর জাতীয় নাট্যশালায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-র ১১তম মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আবেগঘন বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের এক গভীর বেদনা থেকে যে আন্দোলনের সূচনা হয়েছিল, আজ সেটি আর কোনো ব্যক্তি বা সংগঠনের মালিকানাধীন নয়, এটি পরিণত হয়েছে সারাদেশের মানুষের আন্দোলনে।

বর্তমানে শারীরিকভাবে অসুস্থ ইলিয়াস কাঞ্চন তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে মানুষের পাশে দাঁড়ানোর এবং নিরাপদ সড়কের স্বপ্ন বাস্তবায়নের শক্তি দেন। তিনি আরও জানান, তিন দশকেরও বেশি সময় ধরে চলা এই পথচলায় সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকসহ সকল স্তরের মানুষ এখন এই আন্দোলনের অংশ হয়েছেন।

এই চলচ্চিত্র তারকা সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা কারো প্রতিপক্ষ নই, বরং মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে সবাই সহযোদ্ধা। তিনি তার আজীবনের এই স্বপ্ন ও দায়িত্ব দেশের মানুষের ওপর অর্পণ করেছেন বলে জানান সমাবেশে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...