রাজধানীর ৬ থানায় ডিএমপির বিশেষ অভিযান, গ্রেফতার ৫২

প্রাইম বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৬ ১২:০৫ এএম
রাজধানীর ৬ থানায় ডিএমপির বিশেষ অভিযান, গ্রেফতার ৫২

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির তেজগাঁও বিভাগের আওতাধীন ছয়টি থানায় একযোগে অভিযান পরিচালনা করেছে পুলিশ। এই অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৫২ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তেজগাঁও বিভাগের অধীন অপরাধপ্রবণ এলাকাগুলোতে এই অভিযান চালানো হয়।

বুধবার (১৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোছা. লুকছানা (৩০), বিউটি খাতুন (৪০), মোছা. কাজলী বেগম (৪৫), মোছা. শেফালী (২০), মোছা. রাজিয়া বেগম (৩৫), মোছা. রানী বেগম (৩১), সোহাগ আলম, মো. রহিদুল মোমেন রাসেল, রাইসুল বসুনিয়া (রাসেল), মো. বাবু (১৮), মো. বিশাল (২০), মো. রোমান (৩০), মো. তাকদীর (২৩), মো. রাকিব (২৫), মো. আশিকুল ইসলাম (১৯), মো. দীপু (১৮), রাইসুল বসুনিয়া, মো. সজীব, রুবেল, মো. আসলাম হোসেন রাব্বি (২১), মো. শাহিন (৩৮), মো. চাঁন (৩৭) এবং মো. ইয়াসিন (২৩)।

এছাড়াও অভিযানে গ্রেফতার করা হয়েছে মো. এরশাদ সাজু (২৬), মো. কাইয়ুম (৩২), মো. রাব্বি (২৪), মো. রিয়াজ (২২), মো. ওয়াজকুরুনী পারভেজ (২৬), মো. হাবিব (৩১), মো. সাইদুল ইসলাম, ইসমাইল হোসেন ওরফে ইউসুফ (২৪), মো. স্বপন মিয়া (৩৫), মো. শফিকুল ইসলাম (২৯), মো. এনামুল শেখ (৩৯), মো. আলয় আহম্মেদ বাবুল (২৬), সুজন (২৫), মো. শামীম হোসেন (২৫), আমজাদ হোসেন মানিক (৩৪), ইশা মনি (২০), মো. ইকবাল হোসেন (২২), মো. সুমন (৩০), মো. আকাশ (২২), মো. মেহেদী হাসান (১৯), মো. তাসদিব হোসেন সিয়াম (১৮), মো. মাসুদ (২১), মো. মোক্তার হোসেন ওরফে মামুন (২৮), মো. মাছুম (২০), হারুন অর রশিদ (২৫), মেহেদী হাসান (২৪), মো. ইয়াছিন (৩৪), মেহেদী হাসান খাঁন (১৮) ও মো. সাদিকুল ইসলামকে।

থানায় থানায় গ্রেফতারের সংখ্যার বিষয়ে জানা গেছে, তেজগাঁও থানায় ৬ জন, শেরেবাংলা নগর থানায় ১১ জন, মোহাম্মদপুর থানায় ১২ জন, আদাবর থানায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন এবং হাতিরঝিল থানায় ১২ জনকে আটক করা হয়েছে। এই সকল আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ করে তাদেরকে বুধবার সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...