পর্যটনে নতুন মহাপরিকল্পনা, তিন বিভাগে আসছে আন্তর্জাতিক হোটেল

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ৫:২৪ পিএম
পর্যটনে নতুন মহাপরিকল্পনা, তিন বিভাগে আসছে আন্তর্জাতিক হোটেল

পর্যটন শিল্পকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে দীর্ঘমেয়াদী ও সমন্বিত মহাপরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সরকারপ্রধান জানান, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে কক্সবাজারকে বিশ্বমানের গন্তব্যে পরিণত করতে পর্যটন করপোরেশনের ১৩২ দশমিক ৪৪ একর জমিতে পিপিপি পদ্ধতিতে আন্তর্জাতিক মানের সুবিধা গড়ে তোলা হবে। এছাড়া কক্সবাজার, সিলেট ও খুলনায় নিজস্ব জমিতে আন্তর্জাতিক মানের হোটেল নির্মাণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। এ সংক্রান্ত বাজার জরিপ সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ।

দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কক্সবাজারের মোটেল লাবনী কমপাউন্ডে একটি আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ কাজ শুরু হয়েছে। পর্যটকদের সেবা বৃদ্ধির জন্য হযরত শাহজালাল বিমানবন্দর ও বেনাপোল স্থলবন্দরে আধুনিক তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া জনবহুল পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও ভলান্টিয়ার টিম গঠন করা হয়েছে এবং দেশের সৌন্দর্য বিশ্ববাজারে তুলে ধরতে ভার্চুয়াল ট্যুর তৈরির কাজ চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...