বোয়ালখালীতে পলাতক আসামি রুবেল গ্রেফতার, দণ্ড ৩ বছর
চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) গভীর রাতে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রুবেল মজুমদার (৩৪) কধুরখীল মজুমদার বাড়ির মৃত অমল মজুমদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জিআর-১৪/২২) তিনি তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছিলেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরিয়ে এনেই রায় কার্যকর
বন্ধ বস্ত্রকল চালু করতে উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
টানা বৃষ্টিতে বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ৫৭, আহত ৪০
পর্যটনে নতুন মহাপরিকল্পনা, তিন বিভাগে আসছে আন্তর্জাতিক হোটেল
ফটিকছড়ি উত্তর উপজেলা সদরের স্থান পরিবর্তনের দাবিতে হরতাল আগামীকাল
শিক্ষাভবনে শিকল-তালা, শিক্ষামন্ত্রীর অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মুখোমুখি পুলিশ

আরও পড়ুন

বোয়ালখালীতে পলাতক আসামি রুবেল গ্রেফতার, দণ্ড ৩ বছর
চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) গভীর রাতে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রুবেল মজুমদার (৩৪) কধুরখীল মজুমদার বাড়ির মৃত অমল মজুমদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জিআর-১৪/২২) তিনি তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছিলেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরিয়ে এনেই রায়…
বন্ধ বস্ত্রকল চালু করতে উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
টানা বৃষ্টিতে বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ৫৭, আহত…
পর্যটনে নতুন মহাপরিকল্পনা, তিন বিভাগে আসছে আন্তর্জাতিক হোটেল
ফটিকছড়ি উত্তর উপজেলা সদরের স্থান পরিবর্তনের দাবিতে হরতাল…