বায়ুদূষণে ঢাকা অস্বাস্থ্যকর, শীর্ষে কিনশাসা ও কামপালা
সোমবার (১৩ জুলাই) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী, ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়, আর শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা এবং দ্বিতীয় স্থানে উগান্ডার কামপালা।
সকাল ৮টা ৪৭ মিনিটের তথ্য অনুযায়ী, ঢাকার দূষণ স্কোর এখন ১৫৬। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এই স্কোরের মানে হলো এখন ঢাকার বাতাস শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।
আইকিউএয়ারের স্কেল অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বিশ্বের সবচেয়ে দূষিত শহর কঙ্গোর কিনশাসায় বাতাসের স্কোর ১৯৮, যা অস্বাস্থ্যকর পর্যায়ে। দ্বিতীয় স্থানে থাকা উগান্ডার কামপালার স্কোরও ১৯৮। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সম্পর্কিত খবর
অনিয়মের অভিযোগ: দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহানকে বরিশালে বদলি
শাহজালালে ফিটস এয়ারের বিমানে ৫ ঘণ্টা বন্দি ১৮২ যাত্রীর নাভিশ্বাস
বৃষ্টির পানিতে মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংকারের মৃত্যু
বন্যার্তদের পাশে সিভাসু: মানুষের সাথে গরুরও খাবার বিতরণ
বৃষ্টির পানিতে মোটর ঠিক করতে গিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক…
অভিভাবকহীন দুদক: স্থবির চার্জশিট, জমছে অভিযোগের বোঝা

আরও পড়ুন

বায়ুদূষণে ঢাকা অস্বাস্থ্যকর, শীর্ষে কিনশাসা ও কামপালা
সোমবার (১৩ জুলাই) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী, ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়, আর শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা এবং দ্বিতীয় স্থানে উগান্ডার কামপালা।
সকাল ৮টা ৪৭ মিনিটের তথ্য অনুযায়ী, ঢাকার দূষণ স্কোর এখন ১৫৬। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এই স্কোরের মানে হলো এখন ঢাকার বাতাস শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।
আইকিউএয়ারের স্কেল অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বিশ্বের সবচেয়ে দূষিত শহর কঙ্গোর কিনশাসায় বাতাসের স্কোর ১৯৮, যা অস্বাস্থ্যকর পর্যায়ে। দ্বিতীয় স্থানে থাকা উগান্ডার কামপালার স্কোরও ১৯৮। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সম্পর্কিত খবর
অনিয়মের অভিযোগ: দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহানকে বরিশালে বদলি
শাহজালালে ফিটস এয়ারের বিমানে ৫ ঘণ্টা বন্দি ১৮২…
বৃষ্টির পানিতে মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংকারের মৃত্যু
বন্যার্তদের পাশে সিভাসু: মানুষের সাথে গরুরও খাবার বিতরণ
বৃষ্টির পানিতে মোটর ঠিক করতে গিয়ে সাবেক ব্যাংক…