বাঁশখালীতে পাহাড়ি ঢলে ২ শিশুর মৃত্যু, জেলায় স্বজনহারা ৫ পরিবার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১০ জুলাই) উপজেলার বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় গত দুই দিনে পানিতে ডুবে ৪ শিশুসহ মোট ৫ জনের প্রাণহানি ঘটল।
নিহত শিশুরা হলো মধ্যম ইলশা গ্রামের মোহাম্মদ আশিক (৮) এবং রত্নপুর গ্রামের মো. মিরাজ (৬)। স্থানীয় সূত্রে জানা যায়, বাহারছড়া এলাকায় বাড়ির সামনে খেলতে গিয়ে হঠাৎ পাহাড়ি ঢলের পানিতে ভেসে যায় তারা।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুছ জানান, আশিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে গুনাগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, রত্নপুর গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মিরাজকে নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পর পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এদিকে, এর আগে হাটহাজারী, আনোয়ারা ও সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে অনিকেত দাস (২), মো. ইশতিয়াক (৬) ও এক যুবদলকর্মীর মৃত্যু হয়েছে।
সম্পর্কিত খবর
ঢামেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছাত্রদলের স্লোগানে মুখর ক্যাম্পাস
ঢাকা মেডিকেলের জমকালো ৮০তম বর্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা মোকাবিলায় দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অমিত
বন্যা দুর্গতদের পাশে মেয়র শাহাদাত, বিলালেন খাবার ও ত্রাণ
পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, গণমাধ্যমের সহযোগিতা চায় সরকার
আধুনিক থানার স্বপ্ন ও বাস্তবের ব্যবধান: মডেল থানা কি শুধুই…

আরও পড়ুন

বাঁশখালীতে পাহাড়ি ঢলে ২ শিশুর মৃত্যু, জেলায় স্বজনহারা ৫ পরিবার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১০ জুলাই) উপজেলার বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় গত দুই দিনে পানিতে ডুবে ৪ শিশুসহ মোট ৫ জনের প্রাণহানি ঘটল।
নিহত শিশুরা হলো মধ্যম ইলশা গ্রামের মোহাম্মদ আশিক (৮) এবং রত্নপুর গ্রামের মো. মিরাজ (৬)। স্থানীয় সূত্রে জানা যায়, বাহারছড়া এলাকায় বাড়ির সামনে খেলতে গিয়ে হঠাৎ পাহাড়ি ঢলের পানিতে ভেসে যায় তারা।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুছ জানান, আশিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে গুনাগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, রত্নপুর গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মিরাজকে নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পর পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এদিকে, এর আগে হাটহাজারী, আনোয়ারা ও সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে অনিকেত দাস (২), মো. ইশতিয়াক (৬) ও এক যুবদলকর্মীর মৃত্যু হয়েছে।
সম্পর্কিত খবর
ঢামেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছাত্রদলের স্লোগানে মুখর ক্যাম্পাস
ঢাকা মেডিকেলের জমকালো ৮০তম বর্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা মোকাবিলায় দায়িত্ব পেলেন…
বন্যা দুর্গতদের পাশে মেয়র শাহাদাত, বিলালেন খাবার ও…
পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, গণমাধ্যমের সহযোগিতা…
আধুনিক থানার স্বপ্ন ও বাস্তবের ব্যবধান: মডেল থানা…