জুনে রাজধানীতে ডিএমপির অভিযান: ৫৫৫ জন গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গত জুন মাসে রাজধানীজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মোট ৫৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানিয়েছেন।
ডিএমপির মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে অস্ত্র ও মাদকসংক্রান্ত ৩৬৩টি মামলায় এই ৫৫৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় ১৬ জন এবং মাদক মামলায় ৫৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে চারটি বিদেশি পিস্তল, ৮৮ রাউন্ড গুলি, সাতটি ম্যাগাজিন এবং ২০টি দেশি অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব মামলায় ২ লাখ ৩৩ হাজার ৪১২ পিস ইয়াবা, ৪০৭ কেজি ২৮১ গ্রাম গাঁজা, ২ কেজি ৯০৯ গ্রাম হেরোইন, ৩১৯ বোতল ফেনসিডিল, ৭৬ বোতল বিদেশি মদ, ৩ লিটার দেশি মদ, ২৪ লিটার ৭০ মিলিলিটার চোলাই মদ, ৩৪ ক্যান ও চার বোতল বিয়ার, ৭৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৪৪ বোতল ইস্কার্ফ উদ্ধার করা হয়।
ডিএমপি কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, রাজধানীতে সন্ত্রাসী কার্যক্রম দমন ও অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রামে অচলাবস্থা, সড়কে পানি আর বাড়তে থাকা ভাড়ার…
রাজধানীজুড়ে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৫৫, উদ্ধার বিপুল অস্ত্র-মাদক
টানা বৃষ্টিতে চট্টগ্রামে আতঙ্ক, পাহাড় ধসের ঝুঁকিতে তিন হাজার পরিবার
নারী ও শিশু উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাজ্য হাইকমিশনারের
সংসদ ভবনে শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রী, দেশের জন্য দক্ষ হওয়ার পরামর্শ
চট্টগ্রামে জলাবদ্ধতা দূর করতে রাতদিন কাজ করছে সেনাবাহিনী

আরও পড়ুন

জুনে রাজধানীতে ডিএমপির অভিযান: ৫৫৫ জন গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গত জুন মাসে রাজধানীজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মোট ৫৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানিয়েছেন।
ডিএমপির মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে অস্ত্র ও মাদকসংক্রান্ত ৩৬৩টি মামলায় এই ৫৫৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় ১৬ জন এবং মাদক মামলায় ৫৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে চারটি বিদেশি পিস্তল, ৮৮ রাউন্ড গুলি, সাতটি ম্যাগাজিন এবং ২০টি দেশি অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব মামলায় ২ লাখ ৩৩ হাজার ৪১২ পিস ইয়াবা, ৪০৭ কেজি ২৮১ গ্রাম গাঁজা, ২ কেজি ৯০৯ গ্রাম হেরোইন, ৩১৯ বোতল ফেনসিডিল, ৭৬ বোতল বিদেশি মদ, ৩ লিটার দেশি মদ, ২৪ লিটার ৭০ মিলিলিটার চোলাই মদ, ৩৪ ক্যান ও চার বোতল বিয়ার, ৭৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৪৪ বোতল ইস্কার্ফ উদ্ধার করা হয়।
ডিএমপি কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, রাজধানীতে সন্ত্রাসী কার্যক্রম দমন ও অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রামে অচলাবস্থা, সড়কে পানি আর বাড়তে…
রাজধানীজুড়ে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৫৫, উদ্ধার বিপুল অস্ত্র-মাদক
টানা বৃষ্টিতে চট্টগ্রামে আতঙ্ক, পাহাড় ধসের ঝুঁকিতে তিন…
নারী ও শিশু উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি…
সংসদ ভবনে শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রী, দেশের জন্য দক্ষ…