তিন মাস আটকে থাকার পর এক লাখ টন ক্রুড নিয়ে মঙ্গলবার দেশে আসছে জাহাজটি

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ৯:১৭ পিএম
তিন মাস আটকে থাকার পর এক লাখ টন ক্রুড নিয়ে মঙ্গলবার দেশে আসছে জাহাজটি

প্রায় সাড়ে তিন মাস ধরে হরমুজ প্রণালিতে আটকে থাকার পর অবশেষে বাংলাদেশের পথে রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ভাড়া করা জাহাজ ‘এমটি নর্ডিক পোলাক্স’। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টায় এই কিউম্যান আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছানোর কথা রয়েছে। অস্বাভাবিক আবহাওয়ার কারণে একদিনের বিলম্ব হলেও জাহাজটিতে এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল রয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (চার্টারিং অ্যান্ড ট্র্যাম্পিং) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান জানিয়েছেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গতকালই (৬ জুলাই) জাহাজটি দেশে আসার কথা ছিল। তবে সমুদ্রে প্রবল ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার কারণে এটি একদিন পিছিয়ে যায়। আগামীকাল সকালে জাহাজটি নির্ধারিত স্থানে এসে পৌঁছাবে।

বিপিসির একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির চাহিদা মেটাতে প্রতি বছর বিপুল পরিমাণ অপরিশোধিত তেল (ক্রুড) আমদানি করতে হয়। সরকারের সঙ্গে সরকারের (জিটুজি) চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে ‘এরাবিয়ান লাইট’ এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ‘মারবান লাইট’ ক্রুড আমদানি করা হয়। এসব তেল পরিবহনের দায়িত্ব পালন করে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। বর্তমানে মার্কিন প্রতিষ্ঠান নর্ভিক এনার্জির কাছ থেকে জাহাজ ভাড়া নিয়ে এই পরিবহন কার্যক্রম পরিচালনা করছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...