মিরপুরে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৬

প্রাইম বার্তা অনলাইন
০৫ জুলাই ২০২৬ ৬:০৯ পিএম
মিরপুরে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৬

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিভিন্ন মামলার পলাতক ও অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৫ জুলাই) মিরপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। তিনি জানান, ধৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ডালিম মোল্যা (২২), সুমন ইসলাম মাসুদ (২০), জিয়া (৩৪), আমিনুল ইসলাম (৫০), বুলবুল মিয়া (৩৫), মো. জাকির (৩৯), রাজু (২৭), মো. সোহেল রানা (২২), মো. রাজু (১৯), মো. আলামিন (২৬) এবং মো. রফিকুল ইসলাম (৩০)। এছাড়াও মো. ইউসুফ (৫০), শিহাব মোল্লা (২৩), মো. সিরাজ (১৯), মো. তৌহিদুল ইসলাম সজিব (২১), মো. কামরুল ইসলাম (২৫), মো. আলমগীর হোসেন (৪৫), মিশর কুমার পাল (২৪), মো. মাহফুজ (২০), মো. শাহীন ওরফ বাবু (২৪), মো. লিটন গাজী (৪৩), মো. রাহেল (২৪), আপন হোসেন (২৬), মোশারফ হোসেন মেহেদী (২৬), আনোয়ার হোসেন চৌধুরী ও মো. ইয়াছিন আহম্মেদ (২২) নামের বাকি আসামিদেরও গ্রেফতার করা হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, এই অভিযানে গ্রেফতার সকলেই নিয়মিত মামলার আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...