ঢাকা মেডিকেলের সামনে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ, শনাক্তের চেষ্টা পুলিশের
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে রোববার সকালে এক অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ৬৫ বছর বয়সী ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত চিকিৎসার জন্য জরুরি বিভাগে নেওয়া হলেও দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। তিনি জানান, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃত ওই বৃদ্ধার নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিআইডিকে অবহিত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
সরকারের উচ্চপদস্থদের নিয়ে এআই ছবি ও কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেফতার ৬
বর্ষার আমেজে বাঙালির ঐতিহ্য নিয়ে তেজগাঁওয়ে শুরু হলো কুটির শিল্প…
ফুলবাড়িয়ার নতুন ভবন উদ্বোধন, জনসেবার মান উন্নয়নে সরকারের গতিপথ
পুলিশে বড় রদবদল: তিন রেঞ্জের দায়িত্বে নতুন ডিআইজি
ফরিদপুর ও ঝালকাঠিতে নতুন এসপি, তিন রেঞ্জে ডিআইজি পরিবর্তন
পরিবেশ অধিদপ্তরের অভিযানে চট্টগ্রামে দুই দোকানকে জরিমানা, জব্দ ২৬৫ কেজি…

আরও পড়ুন

ঢাকা মেডিকেলের সামনে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ, শনাক্তের চেষ্টা পুলিশের
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে রোববার সকালে এক অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ৬৫ বছর বয়সী ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত চিকিৎসার জন্য জরুরি বিভাগে নেওয়া হলেও দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। তিনি জানান, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃত ওই বৃদ্ধার নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিআইডিকে অবহিত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
সরকারের উচ্চপদস্থদের নিয়ে এআই ছবি ও কুরুচিপূর্ণ পোস্ট,…
বর্ষার আমেজে বাঙালির ঐতিহ্য নিয়ে তেজগাঁওয়ে শুরু হলো…
ফুলবাড়িয়ার নতুন ভবন উদ্বোধন, জনসেবার মান উন্নয়নে সরকারের…
পুলিশে বড় রদবদল: তিন রেঞ্জের দায়িত্বে নতুন ডিআইজি
ফরিদপুর ও ঝালকাঠিতে নতুন এসপি, তিন রেঞ্জে ডিআইজি…
পরিবেশ অধিদপ্তরের অভিযানে চট্টগ্রামে দুই দোকানকে জরিমানা, জব্দ…