নিরাপত্তার অজুহাতে জনবিচ্ছিন্ন হতে চান না প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
০৫ জুলাই ২০২৬ ২:২২ পিএম
নিরাপত্তার অজুহাতে জনবিচ্ছিন্ন হতে চান না প্রধানমন্ত্রী তারেক রহমান

গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়েই কাজ করে যেতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিরাপত্তার কৌশল এমন হওয়া প্রয়োজন যা সাধারণ মানুষের কাছ থেকে সরকার প্রধানকে দূরে সরিয়ে দেয় না। গতকাল রোববার (৫ জুলাই) রাজধানীর সেবানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন প্রান্তে জনসভা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদানের সময় বিপুল জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে বলে জানান তিনি। তাই একদিকে সরকার প্রধানের সুরক্ষা এবং অন্যদিকে নাগরিক জীবনের স্বাভাবিক স্বাচ্ছন্দ্য—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রেখে নিরাপত্তা ব্যবস্থা গড়ার ওপর জোর দেন তিনি। পিজিআর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তাই আপনাদের মূল লক্ষ্য এবং আন্তরিকতা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে প্রধানমন্ত্রী ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তার বাবা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের কথা স্মরণ করেন। তিনি বলেন, ওই দিন কর্তব্যরত অবস্থায় কয়েকজন পিজিআর সদস্যও শহীদ হয়েছিলেন। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে তাদের আত্মত্যাগ ও অনুগত থাকার মানসিকতা পিজিআরের নতুন সদস্যদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হিয়ে থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...