দেশের নয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

প্রাইম বার্তা অনলাইন
০৫ জুলাই ২০২৬ ৯:৪৭ এএম
দেশের নয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে এসব অঞ্চলের সব নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই আবহাওয়া পূর্বাভাস কার্যকর থাকবে বলে জানা গেছে। যেসব অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে সেগুলো হলো—ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...