দেশের ১৬ অঞ্চলে ঝোড়ো বাতাসের সম্ভাবনা, জারি করা হলো ১ নম্বর সতর্কসংকেত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুরের মধ্যে দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার সব নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই সতর্কতা জারি করা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের জন্য। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ কারণে উল্লেখিত সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পর্কিত খবর
ঢাকায় সামান্য বাড়তে পারে তাপমাত্রা, আকাশ মেঘলা থাকার সম্ভাবনা
পটিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজাল, স্বজনদের অভিযোগ হত্যার
ঢাকায় আজ তাপমাত্রা বাড়তে পারে, হতে পারে হালকা বৃষ্টি
রাজধানীতে মেঘলা আবহাওয়া, বাড়তে পারে তাপমাত্রা ও হালকা বৃষ্টির সম্ভাবনা
ছুটির দিনেও ঢাকার বাতাসে ঝুঁকি, সংবেদনশীলদের সতর্ক থাকার পরামর্শ
রাজধানীতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে তাপমাত্রা

আরও পড়ুন

দেশের ১৬ অঞ্চলে ঝোড়ো বাতাসের সম্ভাবনা, জারি করা হলো ১ নম্বর সতর্কসংকেত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুরের মধ্যে দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার সব নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই সতর্কতা জারি করা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের জন্য। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ কারণে উল্লেখিত সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পর্কিত খবর
ঢাকায় সামান্য বাড়তে পারে তাপমাত্রা, আকাশ মেঘলা থাকার…
পটিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজাল, স্বজনদের অভিযোগ হত্যার
ঢাকায় আজ তাপমাত্রা বাড়তে পারে, হতে পারে হালকা…
রাজধানীতে মেঘলা আবহাওয়া, বাড়তে পারে তাপমাত্রা ও হালকা…
ছুটির দিনেও ঢাকার বাতাসে ঝুঁকি, সংবেদনশীলদের সতর্ক থাকার…
রাজধানীতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে…