জুলাইতে তাপমাত্রা বাড়ার শঙ্কা, বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ৫:৩৬ পিএম
জুলাইতে তাপমাত্রা বাড়ার শঙ্কা, বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা

চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

বুধবার জারি করা দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসের শুরু থেকেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই তাপপ্রবাহের তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। একইসঙ্গে মাসের বিভিন্ন সময়ে আট থেকে নয় দিন বজ্রপাতের ঝড় হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। মৌসুমি বৃষ্টিপাতের প্রভাবে দেশের প্রধান নদ-নদীগুলোর পানিসমতল বাড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...