সেপ্টেম্বরে বিয়ে করছেন রোনালদো, দশ বছর পর পূর্ণতা পাচ্ছে প্রণয়
ফুটবল বিশ্বের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। স্পেনের জনপ্রিয় ম্যাগাজিন ‘হোলা’র বরাত দিয়ে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে তাদের আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা হতে পারে। রোনালদো ও জর্জিনা ২০১৬ সাল থেকে একে অপরের সঙ্গে রয়েছেন এবং তাদের দুটি সন্তান রয়েছে।
রোনালদোর মোট পাঁচটি সন্তানের মধ্যে দুজনের মা জর্জিনা। এর আগে গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিনা রোনালদোর উপহার দেওয়া হীরের আংটির ছবি শেয়ার করে এই খবর নিশ্চিত করেছিলেন। এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, তিনি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চান।
যদিও এই প্রতিবেদন প্রকাশের পর রোনালদো বা জর্জিনা কোনো মন্তব্য করেননি, তবে তারা এটি অস্বীকারও করেননি। এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, ফুটবল ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে রোনালদো এবার সত্যিই পারিবারিক জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।
সম্পর্কিত খবর
নটিংহাম টেস্টই শেষ, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বেন স্টোকস
যোগ করা সময়ে গোল করে দক্ষিণ আফ্রিকাকে হারাল কানাডা
সেপ্টেম্বরেই বিয়ে করছেন রোনালদো, ১০ বছর প্রেমের সমাপ্তি
যোগ করা সময়ে জয়, প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা
রোনালদোকে নিয়ে মেসি-হ্যালান্ড তুলনাকে ছেলেমানুষি বললেন কোচ
বিশ্বকাপ গ্রুপ পর্ব: দর্শক থেকে গোল, রেকর্ডের ছড়াছড়ি

আরও পড়ুন

সেপ্টেম্বরে বিয়ে করছেন রোনালদো, দশ বছর পর পূর্ণতা পাচ্ছে প্রণয়
ফুটবল বিশ্বের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। স্পেনের জনপ্রিয় ম্যাগাজিন ‘হোলা’র বরাত দিয়ে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে তাদের আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা হতে পারে। রোনালদো ও জর্জিনা ২০১৬ সাল থেকে একে অপরের সঙ্গে রয়েছেন এবং তাদের দুটি সন্তান রয়েছে।
রোনালদোর মোট পাঁচটি সন্তানের মধ্যে দুজনের মা জর্জিনা। এর আগে গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিনা রোনালদোর উপহার দেওয়া হীরের আংটির ছবি শেয়ার করে এই খবর নিশ্চিত করেছিলেন। এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, তিনি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চান।
যদিও এই প্রতিবেদন প্রকাশের পর রোনালদো বা জর্জিনা কোনো মন্তব্য করেননি, তবে তারা এটি অস্বীকারও করেননি। এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, ফুটবল ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে রোনালদো এবার সত্যিই পারিবারিক জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।
সম্পর্কিত খবর
নটিংহাম টেস্টই শেষ, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বেন…