রোনালদোকে বিশ্রামের পরামর্শ, ‘ছেলেমানুষি’ বললেন পর্তুগাল কোচ
গ্রুপপর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে পর্তুগাল। তবে এই ম্যাচে নিজের স্বরূপ খুঁজে পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এ কারণে নকআউট পর্ব সামনে রেখে মেসি বা হ্যালান্ডের মতো তাকেও বিশ্রাম দেওয়ার পরামর্শ দেন অনেক ফুটবল বিশ্লেষক।
এমন পরামর্শ একেবারেই গ্রাহ্য করেননি পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ। তিনি এ ধরনের মতামতকে ‘ছেলেমানুষি’ বলে উড়িয়ে দিয়েছেন। মার্টিনেজ জানান, অন্য দলের খেলোয়াড়ের সঙ্গে রোনালদোকে তুলনা করা ঠিক নয়। তার মতে, রোনালদোর খেলার ধরন অভিজ্ঞতা ও শৃঙ্খলার ওপর প্রতিষ্ঠিত এবং তিনি ৯০ মিনিট পুরোপুরি খেলার সক্ষমতা রাখেন।
কোচ আরও জানান, রোনালদো সঠিক সময়ে সঠিক পজিশনে থাকায় সিদ্ধহস্ত। বিশ্বকাপের চাপ সামলাতে তার কোনো সমস্যা হচ্ছে না। তবে পরবর্তী ম্যাচগুলোতে দলে পরিবর্তন আসতে পারে, কিন্তু সেটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের জন্য নয়, বরং পুরো দলের কৌশলগত পরিবর্তনের অংশ হতে পারে।
আন্তর্জাতিক খেলাধুলা আন্তর্জাতিক ফুটবল উজবেকিস্তান বনাম পর্তুগাল ক্রিশ্চিয়ানো রোনালদো টি-টোয়েন্টি বিশ্বকাপ রবার্তো মার্টিনেজ
সম্পর্কিত খবর
নাঈম হাসানকে নির্যাতন: তদন্তে সত্যতা, তিন পুলিশের শাস্তির সুপারিশ
রোনালদোকে বিশ্রাম দেওয়ার যুক্তিকে ‘ছেলেমানুষি’ বললেন মার্টিনেজ
মেসির জাদুতে মুগ্ধ স্কালোনি, পরিসংখ্যান নয় খেলাই মুখ্য
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং ধসে বাংলাদেশ
টিকিটের জন্য উট বিক্রি, বিশ্বকাপের গ্যালারিতে হৈচৈ ফেলেছেন জর্ডানি ভক্ত
বিশ্বকাপের টিকিটের জন্য প্রিয় উট বিক্রি করলেন জর্ডানি এক ভক্ত

আরও পড়ুন

রোনালদোকে বিশ্রামের পরামর্শ, ‘ছেলেমানুষি’ বললেন পর্তুগাল কোচ
গ্রুপপর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে পর্তুগাল। তবে এই ম্যাচে নিজের স্বরূপ খুঁজে পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এ কারণে নকআউট পর্ব সামনে রেখে মেসি বা হ্যালান্ডের মতো তাকেও বিশ্রাম দেওয়ার পরামর্শ দেন অনেক ফুটবল বিশ্লেষক।
এমন পরামর্শ একেবারেই গ্রাহ্য করেননি পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ। তিনি এ ধরনের মতামতকে ‘ছেলেমানুষি’ বলে উড়িয়ে দিয়েছেন। মার্টিনেজ জানান, অন্য দলের খেলোয়াড়ের সঙ্গে রোনালদোকে তুলনা করা ঠিক নয়। তার মতে, রোনালদোর খেলার ধরন অভিজ্ঞতা ও শৃঙ্খলার ওপর প্রতিষ্ঠিত এবং তিনি ৯০ মিনিট পুরোপুরি খেলার সক্ষমতা রাখেন।
কোচ আরও জানান, রোনালদো সঠিক সময়ে সঠিক পজিশনে থাকায় সিদ্ধহস্ত। বিশ্বকাপের চাপ সামলাতে তার কোনো সমস্যা হচ্ছে না। তবে পরবর্তী ম্যাচগুলোতে দলে পরিবর্তন আসতে পারে, কিন্তু সেটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের জন্য নয়, বরং পুরো দলের কৌশলগত পরিবর্তনের অংশ হতে পারে।
সম্পর্কিত খবর
নাঈম হাসানকে নির্যাতন: তদন্তে সত্যতা, তিন পুলিশের শাস্তির…
রোনালদোকে বিশ্রাম দেওয়ার যুক্তিকে ‘ছেলেমানুষি’ বললেন মার্টিনেজ
মেসির জাদুতে মুগ্ধ স্কালোনি, পরিসংখ্যান নয় খেলাই মুখ্য
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং ধসে বাংলাদেশ
টিকিটের জন্য উট বিক্রি, বিশ্বকাপের গ্যালারিতে হৈচৈ ফেলেছেন…
বিশ্বকাপের টিকিটের জন্য প্রিয় উট বিক্রি করলেন জর্ডানি…