বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকান ফুটবল, নকআউটে ৯ দেশ

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ৭:১০ পিএম
বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকান ফুটবল, নকআউটে ৯ দেশ

চলতি বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর দূর্দান্ত সাফল্য দেখা গেছে। এবার নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মোট ৯টি আফ্রিকান দেশ, যা এই আসরে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এর আগে কখনো এক আসরে এতগুলো দল শেষ ষোলোর লড়াইয়ে জায়গা করে নিতে পারেনি মহাদেশটির কোনো দেশ।

বাছাইপর্ব শেষে মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে, মিশর, কঙ্গো এবং আলজেরিয়া—এই নয় দল নকআউট নিশ্চিত করেছে। অতীতে মাত্র ছয়টি আফ্রিকান দেশ এই পর্বে খেলার সুযোগ পেয়েছিল। ২০২২ সালে সেমিফাইনাল খেলা মরক্কো এবারও দুর্দান্ত ফর্মে রয়েছে, তারা ব্রাজিলের সাথে ১-১ গোলে ড্র করে নিজেদের শক্তির জানান দিয়েছে।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে সবাইকে চমকে দিয়েছে কেপ ভার্দে। এছাড়া কঙ্গোর রাউন্ড অফ ৩২-এ উঠে আসাও ছিল বেশ চমকপ্রদ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে রিয়াদ মাহরেজের শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আলজেরিয়া। এবার নকআউটে ইংল্যান্ডের মোকাবিলা করতে হবে কঙ্গোকে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...