মেসির রেকর্ডে বিস্মিত স্কালোনি: পরিসংখ্যান নয়, খেলাই মুখ্য

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ৬:৪৩ পিএম
মেসির রেকর্ডে বিস্মিত স্কালোনি: পরিসংখ্যান নয়, খেলাই মুখ্য

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, লিওনেল মেসির পারফরম্যান্স নিয়ে নতুন করে কিছু বলা এখন তার পক্ষে দুষ্কর হয়ে পড়েছে। জর্ডানের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেমে ফ্রি-কিক গোল করে ইতিহাস গড়া মেসিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানালেন তিনি।

জর্ডানের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই মেসিকে দলে রাখেননি স্কালোনি। আগের দুই ম্যাচে পাঁচ গোল করার পর নকআউট পর্বের কথা ভেবে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ৬০তম মিনিটে মাঠে নামার পরই ফ্রি-কিক থেকে গোল করেন মেসি, যা ছিল এই বিশ্বকাপে তার ষষ্ঠ গোল।

এই গোলের মাধ্যমে মেসি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন। তার মোট বিশ্বকাপ গোল এখন ১৯টি। কিন্তু স্কালোনি জানিয়েছেন, এসব পরিসংখ্যান নিয়ে তিনি খুব একটা ভাবেন না।

স্কালোনি বলেন, মেসি নিজে পরিসংখ্যান নিয়ে খুব একটা চিন্তা করেন না। আর তিনিও মেসির খেলা দেখলে শুধু বিস্ময় অনুভব করেন। আসন্ন কঠিন ম্যাচগুলোর কথা মাথায় রেখে মেসির ফিটনেস ধরে রাখাই এখন আর্জেন্টিনা শিবিরের মূল লক্ষ্য।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...