দীর্ঘ দশ বছর পর জর্জিনাকে বিয়ে করছেন রোনালদো, আয়োজন সেপ্টেম্বরে

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ৫:৪০ পিএম
দীর্ঘ দশ বছর পর জর্জিনাকে বিয়ে করছেন রোনালদো, আয়োজন সেপ্টেম্বরে

ফুটবল বিশ্বের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ২০১৬ সাল থেকে প্রায় দশ বছর ধরে একসঙ্গে থাকার পর আগামী সেপ্টেম্বর মাসে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।

পর্তুগিজ এই তারকার বর্তমান বয়স ৪১ বছর। তিনি ও জর্জিনা দুটি সন্তানের বাবা-মা, তবে রোনালদোর মোট পাঁচটি সন্তান রয়েছে। গত বছরের আগস্টে এক সাক্ষাৎকারে রোনালদো মজা করে বলেছিলেন, বিশ্বকাপ ট্রফি জয়ের পরই তিনি বিয়ে করবেন। এরই মধ্যে তিনি জর্জিনাকে বহুমূল্যের হীরের আংটি উপহার দিয়ে প্রস্তাবনা দিয়েছেন, যা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হয়েছিল।

স্পেনের জনপ্রিয় পত্রিকা ‘হোলা’ জানিয়েছে, রোনালদো-জর্জিনা দম্পতির বিয়ের পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। তবে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে তারা এখনো খুব একটা মুখ খোলেননি। এই প্রতিবেদন সম্পর্কে তাদের পক্ষ থেকে কোনো অস্বীকারও আসেনি, যা অনুমানের পথ খুলে দিয়েছে। ফুটবলপ্রেমীরা ধারণা করছেন, দীর্ঘ প্রতীক্ষার পর এবার হয়তো সত্যিই সংসারের পূর্ণতা পাচ্ছেন এই তারকা জুটি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...