ফিফার লোভে বিক্রি হচ্ছে বিশ্বকাপ: তোপ লামের
২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ জয়ের শিরোপা এনে দেওয়া সাবেক অধিনায়ক ফিলিপ লাম ফিফা ও বিশ্বকাপ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, বাণিজ্যিক লোভের কারণে ফুটবলের সবচেয়ে বড় আসরটি এখন বিক্রি হয়ে যাচ্ছে, যা এই খেলার ঐতিহ্য ও সমর্থকদের আস্থার জন্য হুমকি স্বরূপ।
জার্মান সংবাদপত্র ‘ডি জাইট’-এ এক কলামে লাম লিখেছেন, ফিফা টিকিটের মূল্য নির্ধারণ এবং চাহিদার বিষয়ে সঠিক তথ্য গোপন করে কৌশলে নিজেদের আয় বৃদ্ধির চেষ্টা করছে। এই অস্বচ্ছতা এবং অতিরিক্ত মূল্যায়ন সাধারণ দর্শকদের মধ্যে অস্বস্তি ও ক্ষোভের জন্ম দিচ্ছে। তিনি মনে করেন, ফুটবল এখন ক্রীড়াবিশেষ থেকে পরিণত হয়েছে একটি বাণিজ্যিক পণ্যে, যার ফলে সমর্থকদের কাছে টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে।
আসন্ন বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ এবং দুই বছর অন্তর অনুষ্ঠানের প্রস্তাব প্রসঙ্গে এই জার্মান তারকা বলেছেন, যেকোনো ইভেন্টের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য পর্যাপ্ত প্রস্তুতি ও সঠিক পরিকল্পনা জরুরি। তবে ৪৮ দলের বর্ধিত সংস্করণ নিয়ে তিনি সম্পূর্ণ নেতিবাচক নন। তিনি মনে করেন, এর ফলে স্কটল্যান্ড, ডিআর কঙ্গো বা কেপ ভার্দের মতো ছোট দলগুলোর বিশ্ব মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের নতুন সুযোগ তৈরি হয়েছে।
সম্পর্কিত খবর
ব্রাজিল-স্কটল্যান্ড ও মরক্কোর নকআউট মিশন, হাইতির শেষ লড়াই
ম্যানজামবির নৈপুণ্যে সুইজারল্যান্ডের জয়, হারেও নকআউটে কানাডা
রোনাল্ডোর ঘুরে দাঁড়ানো ও মেসির ফিটনেস নিয়ে চলছে আলোচনা
ফিফার লোভে বিশ্বকাপের মর্যাদা হরণ: জার্মান তারকার ক্ষোভ
কাতারকে ৩-১ গোলে হারিয়ে নকআউটের আশা জিইয়ে রাখল বসনিয়া
জোড়া গোলে বিশ্বকাপ ইতিহাস গড়লেন রোনালদো, ভাঙলেন ৬ রেকর্ড

আরও পড়ুন

ফিফার লোভে বিক্রি হচ্ছে বিশ্বকাপ: তোপ লামের
২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ জয়ের শিরোপা এনে দেওয়া সাবেক অধিনায়ক ফিলিপ লাম ফিফা ও বিশ্বকাপ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, বাণিজ্যিক লোভের কারণে ফুটবলের সবচেয়ে বড় আসরটি এখন বিক্রি হয়ে যাচ্ছে, যা এই খেলার ঐতিহ্য ও সমর্থকদের আস্থার জন্য হুমকি স্বরূপ।
জার্মান সংবাদপত্র ‘ডি জাইট’-এ এক কলামে লাম লিখেছেন, ফিফা টিকিটের মূল্য নির্ধারণ এবং চাহিদার বিষয়ে সঠিক তথ্য গোপন করে কৌশলে নিজেদের আয় বৃদ্ধির চেষ্টা করছে। এই অস্বচ্ছতা এবং অতিরিক্ত মূল্যায়ন সাধারণ দর্শকদের মধ্যে অস্বস্তি ও ক্ষোভের জন্ম দিচ্ছে। তিনি মনে করেন, ফুটবল এখন ক্রীড়াবিশেষ থেকে পরিণত হয়েছে একটি বাণিজ্যিক পণ্যে, যার ফলে সমর্থকদের কাছে টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে।
আসন্ন বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ এবং দুই বছর অন্তর অনুষ্ঠানের প্রস্তাব প্রসঙ্গে এই জার্মান তারকা বলেছেন, যেকোনো ইভেন্টের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য পর্যাপ্ত প্রস্তুতি ও সঠিক পরিকল্পনা জরুরি। তবে ৪৮ দলের বর্ধিত সংস্করণ নিয়ে তিনি সম্পূর্ণ নেতিবাচক নন। তিনি মনে করেন, এর ফলে স্কটল্যান্ড, ডিআর কঙ্গো বা কেপ ভার্দের মতো ছোট দলগুলোর বিশ্ব মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের নতুন সুযোগ তৈরি হয়েছে।
সম্পর্কিত খবর
ব্রাজিল-স্কটল্যান্ড ও মরক্কোর নকআউট মিশন, হাইতির শেষ লড়াই
ম্যানজামবির নৈপুণ্যে সুইজারল্যান্ডের জয়, হারেও নকআউটে কানাডা
রোনাল্ডোর ঘুরে দাঁড়ানো ও মেসির ফিটনেস নিয়ে চলছে…
ফিফার লোভে বিশ্বকাপের মর্যাদা হরণ: জার্মান তারকার ক্ষোভ
কাতারকে ৩-১ গোলে হারিয়ে নকআউটের আশা জিইয়ে রাখল…
জোড়া গোলে বিশ্বকাপ ইতিহাস গড়লেন রোনালদো, ভাঙলেন ৬…