তিন ধর্মীয় কল্যাণ ট্রাস্টেই নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান ধর্মমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১ এএম
তিন ধর্মীয় কল্যাণ ট্রাস্টেই নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান ধর্মমন্ত্রী

সরকার হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ—এই তিনটি ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্য নতুন ট্রাস্টি বোর্ড ঘোষণা করেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত ২ সেপ্টেম্বর পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে এই বোর্ড গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। প্রজ্ঞাপন মোতাবেক, পদাধিকারবলে তিন ট্রাস্টেরই চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী।

উল্লেখ্য, এর আগে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড গঠিত হয়েছিল ২০২৪ সালের ৩ নভেম্বর, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বোর্ড গঠিত হয় ১৮ নভেম্বর এবং খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বোর্ড হয় ২৯ ডিসেম্বর। নতুন বোর্ড গঠনের সঙ্গে সঙ্গে এই তিন ট্রাস্টের পূর্ববর্তী বোর্ডের ভাইস চেয়ারম্যান ও মনোনীত সব সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ডে সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে নিপুন রায় চৌধুরী ও সুবর্না সিকদারকে। তপন চন্দ্র মজুমদার থাকবেন সদস্য ও ভাইস চেয়ারম্যান হিসেবে। পদাধিকারবলে সদস্য হিসেবে থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। এ ছাড়া সাধারণ সদস্য পদে মনোনিত হয়েছেন জয়দেব রায় জয়, দুলাল বিশ্বাস, বিপ্লব কুমার দে, নারায়ণ চন্দ্র সরকার, রাজীব ধর তমাল, পার্থ পাল চৌধুরী, দোলন ধর, জনি দেব, মনোরঞ্জন সিংহ, স্বপন কুমার ভট্টাচার্য, তাপসী দত্ত, শুভ্র শংকর প্রসাদ, মন্টি রানী সরকার, স্বপন কুমার দাস, সত্যানন্দ দত্ত, রুপক সিংহ, সঞ্জয় গুপ্ত, মন্টু চন্দ্র বৈদ্য, সুদীপ রঞ্জন সেন ও অতীন দত্ত চৌধুরী।

খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্না মিন্জ ও মাধবী মারমা। জন গমেজ থাকবেন সদস্য ও ভাইস চেয়ারম্যান হিসেবে। এই ট্রাস্টেও পদাধিকারবলে সদস্য হিসেবে থাকবেন মন্ত্রণালয়ের সচিব। সাধারণ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন পিউস কস্তা, কুইনটেন রিবেরো, মৃগেন হাগিদক, পাস্টর আনোয়ার হোসেন, রীতা রোজলীন কস্তা, নরেন্দ্রনাথ টুডু ও জ্যাকসন পিউরীফিকেশন।

নতুন গঠিত এই ট্রাস্টি বোর্ডগুলো এখন থেকে সংশ্লিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত হবে। আগামী দিনে তিন ট্রাস্টের ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমে নতুন বোর্ডের ভূমিকা নির্ধারক হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...