আগস্টে বাংলা উইকিপিডিয়ার সন্ধানে শীর্ষে ক্ষুদিরাম, অষ্টমে মিয়া খলিফা

প্রাইম বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৬ ৯:৫৬ পিএম
আগস্টে বাংলা উইকিপিডিয়ার সন্ধানে শীর্ষে ক্ষুদিরাম, অষ্টমে মিয়া খলিফা

আগস্ট মাসে বাংলা উইকিপিডিয়ায় পাঠকদের সর্বাধিক অনুসন্ধান ও পঠনের তালিকায় একেবারে ওপরে উঠেছে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর পাতা। শীর্ষ ২০ পাতার এই তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের স্বাধীনতা দিবস, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ, মিয়া খলিফা এবং রাখীবন্ধনের মতো পাতাগুলোও।

তালিকায় তৃতীয় স্থানে থাকা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্রান্ত পাতাটি প্রদর্শিত হয়েছে ২০ হাজার ৮৯৪ বার। ১৫ হাজার ৯৫১ বার দেখা হয়ে ‘বাংলাদেশ’ পাতাটি চতুর্থ অবস্থানে রয়েছে। পঞ্চম স্থানে ‘রাখীবন্ধন’ পাতাটি, যা পড়া হয়েছে ১৫ হাজার ৮২৬ বার। ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ১৫ হাজার ৬১৬ বার প্রদর্শিত হয়ে ষষ্ঠ, ‘মুহাম্মাদ’ ১৫ হাজার ২২৬ বার প্রদর্শিত হয়ে সপ্তম এবং ‘মিয়া খলিফা’ পাতাটি ১৪ হাজার ৪৯৭ বার দেখা হয়ে অষ্টম স্থানে রয়েছে।

নবম স্থানে রবীন্দ্রনাথ ঠাকুর সংক্রান্ত পাতাটি, যা প্রদর্শিত হয়েছে ১৪ হাজার ৯১ বার। ‘জুলাই গণঅভ্যুত্থান’ পাতাটি ১৩ হাজার ১৭০ বার দেখা হয়ে দশম অবস্থানে রয়েছে। একাদশ স্থানে শহীদউদ্দীন চৌধুরী এ্যানির পাতাটি, যার প্রদর্শন সংখ্যা ১৩ হাজার ১৭ বার। এরপর ১২ হাজার ৮০৬ বার প্রদর্শিত ‘বন্দে মাতরম্’ রয়েছে দ্বাদশ স্থানে। কাজী নজরুল ইসলাম ১২ হাজার ৪২৯ বার প্রদর্শিত হয়ে তেরোতে, ‘ঈদে মিলাদুন্নবী’ ১২ হাজার ১১৬ বার প্রদর্শিত হয়ে চৌদ্দোতে এবং ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পাতাটি ১১ হাজার ৯৮১ বার দেখা হয়ে পনেরো নম্বরে রয়েছে।

তালিকার শেষ দিকের অবস্থানগুলোতেও ইতিহাস ও ভাষাবিষয়ক পাতার প্রাধান্য দেখা যাচ্ছে। সুভাষচন্দ্র বসুর পাতাটি ১১ হাজার ৭৬৭ বার প্রদর্শিত হয়ে ষোড়শ স্থানে রয়েছে। ‘ভারতের জাতীয় পতাকা’ ১১ হাজার ৪১১ বার প্রদর্শিত হয়ে সতেরো নম্বরে এবং ‘বাংলা ভাষা’ পাতাটি ১১ হাজার ২৩৭ বার দেখা হয়ে আঠারো স্থানে রয়েছে। সামগ্রিকভাবে এই তালিকা প্রমাণ করছে, আগস্টে বাংলা উইকিপিডিয়ার পাঠকদের আগ্রহ মূলত স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, দেশের রাজনীতি এবং সাম্প্রতিক ঘটনাবলি ঘিরেই সরগরম ছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...