ভূমিকম্পের বিপর্যয় সামলাতে এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক গড়ছে সরকার

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ৯:৫৯ পিএম
ভূমিকম্পের বিপর্যয় সামলাতে এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক গড়ছে সরকার

ভূমিকম্পের ঝুঁকি মাথায় রেখে দেশে এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার। দুর্যোগ আসার আগেই মানুষকে প্রস্তুত করে তোলা গেলে দ্রুত উদ্ধার তৎপরতা চালানো এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্বেচ্ছাসেবক গঠনের লক্ষ্যে দুদিনব্যাপী প্রশিক্ষণের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ একটি দেশ। এই দুর্যোগের ভোগান্তি কমাতে সরকার বিভিন্নমুখী পরিকল্পনা হাতে নিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, প্রশিক্ষণ একজন মানুষকে দক্ষ করে, পরিণত করে এবং পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই মানবতার সেবায় এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত এই স্বেচ্ছাসেবক বাহিনী দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...