বাড্ডায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, রহস্য গোপন দ্বিতীয় বিয়ের
রাজধানীর মধ্যবাড্ডা এলাকা থেকে সনজিদা বেগম (২৬) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সময় ওই নারীর পাঁচ বছর বয়সী কন্যা ঘরের ভেতরেই উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মধ্যবাড্ডা বাজার গলির একটি ভাড়া বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারা আক্তার জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তদন্তে জানা গেছে, বাগেরহাটের মোড়েলগঞ্জের সন্ন্যাসী গ্রামের বাসিন্দা সনজিদা আগে একবার বিয়ে করেছিলেন। পরে তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করেন এবং ধানমন্ডিতে ব্যবসা করেন এমন এক ব্যক্তিকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তবে এই দ্বিতীয় স্বামীর নাম পরিচয় এখনও পুলিশের জানা যায়নি। নিহতের বাবা আব্দুস সালাম জানিয়েছেন, পরিবারের কেউ তার দ্বিতীয় বিয়ের কথা জানতেন না।
এসআই আনোয়ারা আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে তিন লাখ…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে নুডলস দিবস
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আরও পড়ুন

বাড্ডায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, রহস্য গোপন দ্বিতীয় বিয়ের
রাজধানীর মধ্যবাড্ডা এলাকা থেকে সনজিদা বেগম (২৬) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সময় ওই নারীর পাঁচ বছর বয়সী কন্যা ঘরের ভেতরেই উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মধ্যবাড্ডা বাজার গলির একটি ভাড়া বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারা আক্তার জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তদন্তে জানা গেছে, বাগেরহাটের মোড়েলগঞ্জের সন্ন্যাসী গ্রামের বাসিন্দা সনজিদা আগে একবার বিয়ে করেছিলেন। পরে তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করেন এবং ধানমন্ডিতে ব্যবসা করেন এমন এক ব্যক্তিকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তবে এই দ্বিতীয় স্বামীর নাম পরিচয় এখনও পুলিশের জানা যায়নি। নিহতের বাবা আব্দুস সালাম জানিয়েছেন, পরিবারের কেউ তার দ্বিতীয় বিয়ের কথা জানতেন না।
এসআই আনোয়ারা আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে…
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির…