কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি হাজতির মৃত্যু
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে মোহাম্মদ মিন্টু ভূঁইয়া (৬১) নামের এক হাজতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা সূত্রে জানা যায়, গত ৯ জুলাই দুপুর ১টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন মিন্টু ভূঁইয়া। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার হাজতি নম্বর ১৩৬/২৬ হলেও তিনি কোন মামলায় কারাগারে ছিলেন তা নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত কারারক্ষী।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর ময়নাতদন্ত করা হবে। এরপর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
সম্পর্কিত খবর
চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ ব্যবস্থা
‘যৌন ডাক্তার’ আখ্যা ও অনলাইন প্রতারণা: তাসনিম জারার জবাব
রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে মেরামতের কাজ
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেফতার
শান্তিরক্ষীদের খোঁজ নিতে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

আরও পড়ুন

কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি হাজতির মৃত্যু
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে মোহাম্মদ মিন্টু ভূঁইয়া (৬১) নামের এক হাজতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা সূত্রে জানা যায়, গত ৯ জুলাই দুপুর ১টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন মিন্টু ভূঁইয়া। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার হাজতি নম্বর ১৩৬/২৬ হলেও তিনি কোন মামলায় কারাগারে ছিলেন তা নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত কারারক্ষী।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর ময়নাতদন্ত করা হবে। এরপর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
সম্পর্কিত খবর
চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ…
‘যৌন ডাক্তার’ আখ্যা ও অনলাইন প্রতারণা: তাসনিম জারার…
রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে…
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেফতার
শান্তিরক্ষীদের খোঁজ নিতে দক্ষিণ সুদান ও আবেই গেলেন…