ঈদ শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী, জরুরি বৈঠকে যানজট-অর্থনীতি
ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয়ে ফিরেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত হয়ে দিনের শুরুতেই তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দেশের সামগ্রিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি।
দুপুরের আগেই রাজধানীর চরম দুর্ভোগ যানজট নিরসনে বিশেষ বৈঠক করেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় অনুষ্ঠিত এই বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট কমিটির অগ্রগতি পর্যালোচনা করবেন তিনি।
বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন সরকার প্রধান। ছুটির পর প্রথম দিনেই এই ব্যস্ততা সরকারের কাজের ধারাবাহিকতার ইঙ্গিত দিয়েছে।
সম্পর্কিত খবর
নগরীর যোগাযোগ ব্যবস্থা নতুন রূপে চসিক মেয়রের বড় উদ্যোগ
চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ ব্যবস্থা
‘যৌন ডাক্তার’ আখ্যা ও অনলাইন প্রতারণা: তাসনিম জারার জবাব
রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে মেরামতের কাজ
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেফতার

আরও পড়ুন

ঈদ শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী, জরুরি বৈঠকে যানজট-অর্থনীতি
ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয়ে ফিরেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত হয়ে দিনের শুরুতেই তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দেশের সামগ্রিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি।
দুপুরের আগেই রাজধানীর চরম দুর্ভোগ যানজট নিরসনে বিশেষ বৈঠক করেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় অনুষ্ঠিত এই বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট কমিটির অগ্রগতি পর্যালোচনা করবেন তিনি।
বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন সরকার প্রধান। ছুটির পর প্রথম দিনেই এই ব্যস্ততা সরকারের কাজের ধারাবাহিকতার ইঙ্গিত দিয়েছে।
সম্পর্কিত খবর
নগরীর যোগাযোগ ব্যবস্থা নতুন রূপে চসিক মেয়রের বড়…
চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ…
‘যৌন ডাক্তার’ আখ্যা ও অনলাইন প্রতারণা: তাসনিম জারার…
রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে…