জনগণের আস্থা রক্ষায় সদাচরণের আহ্বান কৃষিমন্ত্রীর

দীর্ঘ সতেরো বছরের আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, মানুষের সেই আস্থাকে ধরে রাখতে এবং জনগণের সাথে সদ্ব্যবহার করতে হবে তাদের প্রতি। তিনি বলেন, গত ১৭ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের অপশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল, তাই গণআন্দোলনের মাধ্যমে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম প্রমুখ।
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জনগণ ভালোবেসে ভোট দিয়েছে, তাই সেই ভোটের মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, ঈমানের দায়িত্ব হিসেবে তা যথাযথভাবে পালন করতে চান তিনি। এছাড়া দেশ ও কুমিল্লাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্পর্কিত খবর
রাজধানীতে উচ্ছেদ অভিযান: প্রথম দিনেই জরিমানা দুই লাখের বেশি
দুই লাখ শিক্ষার্থী পাচ্ছে বিনামূল্যে ড্রেস, সংসদে ঘোষণা প্রধানমন্ত্রীর
বাংলা নববর্ষ উদযাপনে সরকারের নির্দেশনা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ইরান-ইসরায়েল যুদ্ধের ধাক্কায় দেশে তেলের আগুন, ভোগান্তি চরমে
নববর্ষ উদযাপনে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ডিএমপির নির্দেশনা
সুন্দরবনে মধু আহরণ উদ্বোধন, বনদস্যুদের বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা

আরও পড়ুন

জনগণের আস্থা রক্ষায় সদাচরণের আহ্বান কৃষিমন্ত্রীর

দীর্ঘ সতেরো বছরের আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, মানুষের সেই আস্থাকে ধরে রাখতে এবং জনগণের সাথে সদ্ব্যবহার করতে হবে তাদের প্রতি। তিনি বলেন, গত ১৭ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের অপশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল, তাই গণআন্দোলনের মাধ্যমে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম প্রমুখ।
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জনগণ ভালোবেসে ভোট দিয়েছে, তাই সেই ভোটের মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, ঈমানের দায়িত্ব হিসেবে তা যথাযথভাবে পালন করতে চান তিনি। এছাড়া দেশ ও কুমিল্লাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্পর্কিত খবর
রাজধানীতে উচ্ছেদ অভিযান: প্রথম দিনেই জরিমানা দুই লাখের…
দুই লাখ শিক্ষার্থী পাচ্ছে বিনামূল্যে ড্রেস, সংসদে ঘোষণা…
বাংলা নববর্ষ উদযাপনে সরকারের নির্দেশনা ও নিরাপত্তা ব্যবস্থা…
ইরান-ইসরায়েল যুদ্ধের ধাক্কায় দেশে তেলের আগুন, ভোগান্তি চরমে
নববর্ষ উদযাপনে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ডিএমপির নির্দেশনা
সুন্দরবনে মধু আহরণ উদ্বোধন, বনদস্যুদের বিরুদ্ধে কঠোর অভিযানের…