পাঠকের আগ্রহ
জ্বালানি খাতে নতুন দায়িত্ব: পেট্রোবাংলায় এরফানুল, বিপিসিতে রেজানুর
দেশের জ্বালানি খাতের দুই প্রধান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের দায়িত্বভার নিলেন দুই নতুন কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হককে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান এবং একই বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। জনস্বার্থে গৃহীত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৯ জানুয়ারি বিপিসির তৎকালীন চেয়ারম্যান আমিন উল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরবর্তীতে ১ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিপিসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নতুন আদেশে মো. রেজানুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হলো।
এই নিয়োগের মাধ্যমে দেশের জ্বালানি খাতের দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পদে একযোগে পরিবর্তন এনেছে সরকার। এখন দেখার বিষয় এই নতুন নেতৃত্ব জ্বালানি খাতের চলমান সংকট ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা কতটা বাস্তবায়ন করতে পারেন।
আরও পড়ুন