পাঠকের আগ্রহ
এপ্রিলের শেষে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি, সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসের শেষ দিকে দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়, যা উপকূলীয় অঞ্চলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। গত সোমবার (২ ফেব্রুয়ারি) ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, এই সময়ে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এপ্রিলের শেষার্ধে সাগরে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও ৪ থেকে ৮ দিন শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে।
আরও পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলের শেষের দিকে তিন থেকে পাঁচটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুইটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র তাপপ্রবাহের তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অন্যদিকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন