রাজবাড়ীর পাংশায় পর্নোগ্রাফি মামলার এক আসামি গ্রেফতার

মো. আকাশ মাহমুদ, পাংশা (রাজবাড়ী)
২৯ মার্চ ২০২৬ ৫:০৬ পিএম
রাজবাড়ীর পাংশায় পর্নোগ্রাফি মামলার এক আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

এজাহারভুক্ত আসামী হলেন- মো. রতন (২৫)। সে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মুকসুদপুর গ্রামের মো. আসাদুলের ছেলে।

জানা যায়, রবিবার (২৯ মার্চ) ভোরে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ র‌্যাব-৬ এর সহযোগিতায় ঝিনাইদহ সদর থানার একটি এলাকায় অভিযান চালিয়ে আসামি রতনকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রতন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩) ও ৮(৭) ধারায় দায়ের করা মামলা নং-০২ এর এজাহারভুক্ত আসামি।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...