Skip to content
অনুসরণ করুন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পাংশায় ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৩:১৪ পিএম
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পাংশায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পাংশা জর্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকার কলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল ইসলাম। তিনি ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর।
মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ নূরুল ইসলাম।

 

অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. হারুন অর-রশীদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ডা. মো. ইকরামুল ইসলাম সৌরভ এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মো. নূরনবী ইসলাম নয়ন।

এসময় পাংশা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাঃ মোঃ নূরুল ইসলাম, উপ-পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. হারুন অর-রশীদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ডা. মো. ইকরামুল ইসলাম সৌরভ এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মো. নূরনবী ইসলাম নয়ন।
এসময় পাংশা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকে। সে ধারাবাহিকতায় ড্যাব রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে পাংশাতে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...