শোকে শোয়েব আখতার, চিরদিনের জন্য ঘুমিয়ে গেলেন বড় ভাই শাহিদ
পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতারের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার প্রিয় বড় ভাই শাহিদ আখতার আর নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই শোকের খবর নিশ্চিত করেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার।
নিজের ভেরিফাইড পেজে শোয়েব জানান, তার বড় ভাই মারা গেছেন এবং মহান আল্লাহর দরবারে ফিরে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে তার ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (২৪ জুন) আসরের নামাজের পর ইসলামাবাদের এইচ-৮ কবরস্থানে শাহিদ আখতারের জানাজা অনুষ্ঠিত হবে।
শোয়েব আখতারের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম অনুপ্রেরণা ছিলেন শাহিদ আখতার। অজানা থেকে বিশ্বক্রিকেটে প্রতিষ্ঠা পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে ভাইয়ের পাশে ছিলেন তিনি। এর আগে ২০২১ সালে মায়ের মৃত্যু হয়। বড় ভাইয়ের মৃত্যুতে আবারও শোকস্তব্ধ হলেন এই কিংবদন্তি পেসার।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর আগের মতো…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি করছেন তিনি

আরও পড়ুন

শোকে শোয়েব আখতার, চিরদিনের জন্য ঘুমিয়ে গেলেন বড় ভাই শাহিদ
পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতারের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার প্রিয় বড় ভাই শাহিদ আখতার আর নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই শোকের খবর নিশ্চিত করেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার।
নিজের ভেরিফাইড পেজে শোয়েব জানান, তার বড় ভাই মারা গেছেন এবং মহান আল্লাহর দরবারে ফিরে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে তার ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (২৪ জুন) আসরের নামাজের পর ইসলামাবাদের এইচ-৮ কবরস্থানে শাহিদ আখতারের জানাজা অনুষ্ঠিত হবে।
শোয়েব আখতারের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম অনুপ্রেরণা ছিলেন শাহিদ আখতার। অজানা থেকে বিশ্বক্রিকেটে প্রতিষ্ঠা পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে ভাইয়ের পাশে ছিলেন তিনি। এর আগে ২০২১ সালে মায়ের মৃত্যু হয়। বড় ভাইয়ের মৃত্যুতে আবারও শোকস্তব্ধ হলেন এই কিংবদন্তি পেসার।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি…