রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে আদাবরে ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতাকর্মী আটক

প্রাইম বার্তা অনলাইন
০১ অক্টোবর ২০২৬ ৪:৫৯ এএম
রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে আদাবরে ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতাকর্মী আটক

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতাকর্মীকে রাজধানীর আদাবর এলাকার একটি আবাসিক ভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। রাষ্ট্রবিরোধী অপরাধ ঘটানোর ষড়যন্ত্র এবং সন্ত্রাসী তৎপরতার প্রস্তুতির অভিযোগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন – মো. রাকিব মাহমুদ (২০), আব্দুর রহমান ওরফে অর্পণ (২২), মো. মিশকাত আলম ভূঁইয়া (২৬), মো. রহমান শুভ (১৯), সৈকত হোসেন সম্রাট (২২) এবং মো. বিজয় (২০)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। তার বরাতে জানা যায়, মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে গোয়েন্দা তথ্যে জানা যায়, আদাবরের ১৬ নম্বর রোডে অবস্থিত একটি বাসায় নিষিদ্ধ সংগঠনগুলোর কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং দেশের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যকলাপের প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়ার পরপরই রাত ১০টা ৫ মিনিটে অভিযান চালিয়ে ভবনটির ভেতর থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়।

অভিযানের পর আদাবর থানায় একটি নিয়মিত মামলা নথিভুক্ত করা হয়েছে জানিয়ে উপ-পুলিশ কমিশনার জানান, আটক নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...