জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, পুরোহিত-সেবাইতদের সম্মানি

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৭ পিএম
জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, পুরোহিত-সেবাইতদের সম্মানি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই অনুষ্ঠানে তিনি যোগ দেন।

অনুষ্ঠানে সনাতন ধর্মের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্মীয় আয়োজনে ভূমিকা পালনকারী পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি তুলে দেওয়া হয়।

উল্লেখযোগ্য দিক হলো, অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী কোনো যানবাহন ব্যবহার করেননি। সচিবালয়ে তার দপ্তর থেকে হেঁটেই ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান তিনি।

প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই সরকারি অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা রেখে গেল এই আয়োজন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...