নোংরা পরিবেশে নকল আইসক্রিম, ভেনিস ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা
রাজধানীর বাসাবোতে অবস্থিত ভেনিস আইসক্রিম কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাসাবোর কুসুমবাগ দক্ষিণবাগ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নোংরা পরিবেশে নকল আইসক্রিম তৈরির অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ এই অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানস্থলে দেখা যায়, কারখানাটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম উৎপাদন করছিল। প্রতিষ্ঠানের নাম ‘ভেনিস’ হলেও তারা ‘ড্যানিশ’ ও ‘সেভেন আপ’ নামে আইসক্রিম তৈরি ও সংরক্ষণ করছিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়াও কারখানার স্টোরেজে মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার এবং আইসক্রিমের সাথে মাছ-মাংস রাখার দৃশ্য মিলেছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির হালনাগাদ করা ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স বা বিএসটিআইয়ের কোনো বৈধ সনদই নেই। এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে টাকা আদায় করা হয়েছে।
সম্পর্কিত খবর
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড গঠন: ৫ আলেম ও দুই এমপি…
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প
বিমানবন্দরে ৭৫ লাখের সোনা উদ্ধার, গ্রেপ্তার দুই চোরাকারবারি
ডবলমুরিংয়ে ১২ কেজি গাঁজাসহ গাড়িসহ দুই মাদক কারবারি আটক
ছাদভিত্তিক সোলারে বিশেষ সুবিধা, প্রতি ইউনিটে ১০.৫০ টাকা প্রণোদনা
সম্পদের হিসাব না দিলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়া উচিত নয়:…

আরও পড়ুন

নোংরা পরিবেশে নকল আইসক্রিম, ভেনিস ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা
রাজধানীর বাসাবোতে অবস্থিত ভেনিস আইসক্রিম কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাসাবোর কুসুমবাগ দক্ষিণবাগ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নোংরা পরিবেশে নকল আইসক্রিম তৈরির অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ এই অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানস্থলে দেখা যায়, কারখানাটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম উৎপাদন করছিল। প্রতিষ্ঠানের নাম ‘ভেনিস’ হলেও তারা ‘ড্যানিশ’ ও ‘সেভেন আপ’ নামে আইসক্রিম তৈরি ও সংরক্ষণ করছিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়াও কারখানার স্টোরেজে মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার এবং আইসক্রিমের সাথে মাছ-মাংস রাখার দৃশ্য মিলেছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির হালনাগাদ করা ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স বা বিএসটিআইয়ের কোনো বৈধ সনদই নেই। এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে টাকা আদায় করা হয়েছে।
সম্পর্কিত খবর
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড গঠন: ৫ আলেম ও…
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প
বিমানবন্দরে ৭৫ লাখের সোনা উদ্ধার, গ্রেপ্তার দুই চোরাকারবারি
ডবলমুরিংয়ে ১২ কেজি গাঁজাসহ গাড়িসহ দুই মাদক কারবারি…
ছাদভিত্তিক সোলারে বিশেষ সুবিধা, প্রতি ইউনিটে ১০.৫০ টাকা…
সম্পদের হিসাব না দিলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়া…