মায়ের অভিমানে ফ্যানের সাথে ঝুলে প্রাণ গেল কিশোর তাশফিকুলের

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৫:০৯ এএম
মায়ের অভিমানে ফ্যানের সাথে ঝুলে প্রাণ গেল কিশোর তাশফিকুলের

রাজধানীর পল্টনের চামেলীবাগে মায়ের সাথে অভিমান করে তাশফিকুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার বিকেল ৩টার দিকে বাসার দোতলায় নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহনন করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাশফিকুল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবা মো. মাসুদ জানান, তাশফিকুল মোবাইল ফোনে ‘ফ্রি ফায়ার’ গেমস খেলে অতিরিক্ত সময় কাটাতো। এ নিয়ে মা ফোনটি কেড়ে নিলে ক্ষুব্ধ হয়ে ওঠে সে। এরপরই সে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার পথ বেছে নেয়। অসুস্থ অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার আজিজ ফাজিলপুরে এবং তারা বর্তমানে চামেলীবাগে ভাড়া থাকতেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...