ওয়াশিংটন থেকে গণতান্ত্রিক বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৪:১৩ এএম
ওয়াশিংটন থেকে গণতান্ত্রিক বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ আলড্রিচ জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি তার দেশ পূর্ণ সমর্থন দিচ্ছে এবং প্রয়োজনে যেকোনো সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সারাহ আলড্রিচ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন, এই গণঅভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং বর্তমানে একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। যুক্তরাষ্ট্রের বিশ্বাস, বাংলাদেশ বর্তমানে সঠিক পথেই এগিয়ে চলছে।

আমেরিকান কর্মকর্তা আরও বলেন, গণঅভ্যুত্থানের পর সৃষ্ট নানা জটিলতা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার অল্প সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এর ফলে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। তিনি জুলাইয়ের চেতনায় কৃষি, অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...