দীর্ঘ অপেক্ষার পর চলতি সপ্তাহেই জারি হচ্ছে পে-স্কেলের প্রজ্ঞাপন

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ৮:১২ পিএম
দীর্ঘ অপেক্ষার পর চলতি সপ্তাহেই জারি হচ্ছে পে-স্কেলের প্রজ্ঞাপন

সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় বেতন স্কেল ২০২৬ এর প্রজ্ঞাপন চলতি সপ্তাহেই জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। গত সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য নিশ্চিত করেন।

নাসিমুল গনি জানান, একটি নির্দিষ্ট গেজেট নয়, বরং আইনগত পর্যালোচনা শেষে এ সংক্রান্ত বেশ কয়েকটি প্রজ্ঞাপন এবং এসআরও জারি করা হবে। তিনি উল্লেখ করেন, ২০১৫ সালের পর থেকে গত প্রায় ১২ বছর যাবত সরকারি কর্মচারীদের কোনো নতুন বেতন স্কেল দেওয়া সম্ভব হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীরা যেন আর্থিক সংকটে না পড়েন, সে কারণেই মূলত এই সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন এই বেতন স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ধাপে ধাপে এগিয়েছে। আগামী ১ জুলাই থেকে এটি ধাপে ধাপে কার্যকর করা হবে। দেশের অর্থনীতির ওপর চাপ কমানোর লক্ষ্যে এবং মূল্যস্ফীতির প্রভাব বিবেচনা করে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...