রাসায়নিক দুর্ঘটনায় চিকিৎসা সক্ষমতা বাড়াতে চিকিৎসকদের প্রশিক্ষণ

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ৭:৪৯ পিএম
রাসায়নিক দুর্ঘটনায় চিকিৎসা সক্ষমতা বাড়াতে চিকিৎসকদের প্রশিক্ষণ

রাসায়নিক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সক্ষমতা জোরদার করতে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ও ৩১ আগস্ট ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ‘কেমিক্যাল ইনসিডেন্ট প্রিপেয়ার্ডনেস ফর হাসপিটালস’ (এইচওএসপিআরইপি) বিষয়ক এই দুই দিনব্যাপী কর্মসূচিতে মোট ৭৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অংশ নিয়েছেন।

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এবং সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রাসায়নিক শিল্পাঞ্চলের আশেপাশের হাসপাতালগুলোর জন্য এই প্রস্তুতি অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। প্রশিক্ষণে হাসপাতালের জরুরি ব্যবস্থাপনা, দূষিত রোগীদের শরীর থেকে রাসায়নিক দূরীকরণ (ডিকন্টামিনেশন) এবং ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়া, চিকিৎসক ও নার্সরা যাতে চিকিৎসারত অবস্থায় নিজেরা রাসায়নিকের সংস্পর্শে এসে আক্রান্ত না হন, সে জন্য সতর্কতা অবলম্বনের ওপরও গুরুত্ব প্রদান করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে এই উদ্যোগ দুর্যোগকালীন স্বাস্থ্যসেবা আরও বলিষ্ঠ করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...