সব গুমের ঘটনার বিচার নিশ্চিত করতে সংসদে গুম প্রতিকার আইন পাস
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুমের শিকার প্রত্যেক ব্যক্তির বিচার নিশ্চিত করতে সরকার এমন একটি আইন প্রণয়ন করেছে যা সংসদে পাস হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, ‘গুম প্রতিকার আইন-২০২৬’ এর মাধ্যমে ভুক্তভোগীরা এখন সরাসরি আদালতে যেতে পারবেন এবং অপরাধীদের শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া গুম হওয়া ব্যক্তির ওয়ারিশরা তার সম্পদ পাবেন এবং দোষী ব্যক্তি ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে রাষ্ট্র থেকে তা পরিশোধ করার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, গত দুই বছর ধরে গুমের শিকার মানুষদের নিয়ে যে অপসংস্কৃতি ও হাস্যরস তৈরি করা হয়েছে তা দুঃখজনক ও হতাশাজনক।
নিজেকেও গুমের শিকার দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আজ ক্ষমতায় আছি কিন্তু ভবিষ্যতে নাও থাকতে পারি, তবে এই আইনটি স্থায়ী হবে। এটি এমনভাবে করা হয়েছে যাতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পান। তিনি আরও উল্লেখ করেন, এই আইনে কিছু ত্রুটি থাকলেও তা সংশোধন করা সম্ভব এবং এই আইন প্রয়োজন ছিলই।
সম্পর্কিত খবর
ছিনতাইয়ের ঘটনায় মালসহ জসিমকে আটক করলেন সার্জেন্ট
আষাঢ়িয়ার চর সেতুর কাজে মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, নাভিশ্বাস যাত্রীদের
পর্যটকদের স্বাগত জানাতে নতুন সাজে পতেঙ্গা সৈকত, আসছে আধুনিক সুযোগ…
ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে দাঁত দিয়ে কাটলে যুবকের…
কবরের মতো কক্ষে ৬১ দিন: স্বরাষ্ট্রমন্ত্রীর গুমের অভিজ্ঞতা
গুমের বিচারে সবাই পাবেন ন্যায়, সংসদে পাস হলো নতুন আইন

আরও পড়ুন

সব গুমের ঘটনার বিচার নিশ্চিত করতে সংসদে গুম প্রতিকার আইন পাস
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুমের শিকার প্রত্যেক ব্যক্তির বিচার নিশ্চিত করতে সরকার এমন একটি আইন প্রণয়ন করেছে যা সংসদে পাস হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, ‘গুম প্রতিকার আইন-২০২৬’ এর মাধ্যমে ভুক্তভোগীরা এখন সরাসরি আদালতে যেতে পারবেন এবং অপরাধীদের শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া গুম হওয়া ব্যক্তির ওয়ারিশরা তার সম্পদ পাবেন এবং দোষী ব্যক্তি ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে রাষ্ট্র থেকে তা পরিশোধ করার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, গত দুই বছর ধরে গুমের শিকার মানুষদের নিয়ে যে অপসংস্কৃতি ও হাস্যরস তৈরি করা হয়েছে তা দুঃখজনক ও হতাশাজনক।
নিজেকেও গুমের শিকার দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আজ ক্ষমতায় আছি কিন্তু ভবিষ্যতে নাও থাকতে পারি, তবে এই আইনটি স্থায়ী হবে। এটি এমনভাবে করা হয়েছে যাতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পান। তিনি আরও উল্লেখ করেন, এই আইনে কিছু ত্রুটি থাকলেও তা সংশোধন করা সম্ভব এবং এই আইন প্রয়োজন ছিলই।
সম্পর্কিত খবর
ছিনতাইয়ের ঘটনায় মালসহ জসিমকে আটক করলেন সার্জেন্ট
আষাঢ়িয়ার চর সেতুর কাজে মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট,…
পর্যটকদের স্বাগত জানাতে নতুন সাজে পতেঙ্গা সৈকত, আসছে…
ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে দাঁত দিয়ে…
কবরের মতো কক্ষে ৬১ দিন: স্বরাষ্ট্রমন্ত্রীর গুমের অভিজ্ঞতা
গুমের বিচারে সবাই পাবেন ন্যায়, সংসদে পাস হলো…