আর কারও কাছে মাথানত নয়: নতজানু পররাষ্ট্রনীতির অবসান ঘটালো বাংলাদেশ

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ৪:৩৯ পিএম
আর কারও কাছে মাথানত নয়: নতজানু পররাষ্ট্রনীতির অবসান ঘটালো বাংলাদেশ

বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আর নতজানু নয়, দেশ কারও কাছে মাথা নত করবে না। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার উত্থাপিত প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে বলে জানান তিনি। তবে এই চুক্তিতে যোগদান করবে কি-না, তা সম্পূর্ণরূপে সদস্য রাষ্ট্রগুলোর ইচ্ছার ওপর নির্ভরশীল।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে গত ৭ আগস্ট এই ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এতে সই করেন। চুক্তি অনুযায়ী, এক দেশের ওপর হামলাকে অপর দেশগুলোর ওপর হামলা হিসেবে গণ্য করা হবে, যা পারস্পরিক নিরাপত্তা জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...