আজ বঙ্গভবনে শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি শপথ নেবেন। এই ঐতিহাসিক মুহূর্তে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন বিএনপির এই প্রার্থী। ৩৪৩টি ভোটের মধ্যে তিনি ২৫৫টি ভোট লাভ করেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অলি আহমদ বীর বিক্রম পেয়েছিলেন মাত্র ৮৮টি ভোট। গতকালের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, প্রধান বিচারপতি, বিদায়ী রাষ্ট্রপতি এবং উচ্চ পর্যায়ের কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবন এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এলাকায় যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ, তবে আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।
সম্পর্কিত খবর
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে তিন লাখ…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে নুডলস দিবস
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ সরকারি অফিস, ১৭ অক্টোবর খোলা…

আরও পড়ুন

আজ বঙ্গভবনে শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি শপথ নেবেন। এই ঐতিহাসিক মুহূর্তে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন বিএনপির এই প্রার্থী। ৩৪৩টি ভোটের মধ্যে তিনি ২৫৫টি ভোট লাভ করেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অলি আহমদ বীর বিক্রম পেয়েছিলেন মাত্র ৮৮টি ভোট। গতকালের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, প্রধান বিচারপতি, বিদায়ী রাষ্ট্রপতি এবং উচ্চ পর্যায়ের কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবন এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এলাকায় যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ, তবে আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।
সম্পর্কিত খবর
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে…
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির…
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ সরকারি অফিস, ১৭…