রাষ্ট্রপতির শপথ: বিকেল থেকে রাত পর্যন্ত বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য এবং বিদেশি কূটনীতিকসহ উচ্চ পর্যায়ের অতিথিদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন সড়ক পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া, শাপলা চত্বর থেকে রাজউক বা গুলিস্তানগামী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব রুট ব্যবহার করে চলাচল করতে হবে। তবে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের গাড়ির ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।
সম্পর্কিত খবর
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে তিন লাখ…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে নুডলস দিবস
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ সরকারি অফিস, ১৭ অক্টোবর খোলা…

আরও পড়ুন

রাষ্ট্রপতির শপথ: বিকেল থেকে রাত পর্যন্ত বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য এবং বিদেশি কূটনীতিকসহ উচ্চ পর্যায়ের অতিথিদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন সড়ক পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া, শাপলা চত্বর থেকে রাজউক বা গুলিস্তানগামী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব রুট ব্যবহার করে চলাচল করতে হবে। তবে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের গাড়ির ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।
সম্পর্কিত খবর
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে…
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির…
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ সরকারি অফিস, ১৭…