পটিয়ায় স্কুলে স্কুলে চুরির ধারাবাহিকতায় আতঙ্কিত এলাকাবাসী
চট্টগ্রামের পটিয়া উপজেলায় শিক্ষাঙ্গনে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ভেঙে মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুটে নিয়ে গেছে চোরের দল। সর্বশেষ সোমবার (১৭ আগস্ট) ভোররাতে কচুয়াই ইউনিয়নের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে বিদ্যালয় ছুটির পর শিক্ষকরা তালা দিয়ে চলে গেলেও সোমবার সকালে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। অফিস কক্ষের আলমারি ভেঙে চোরেরা একটি প্রিন্টার, রাউটার, পিতলের ঘণ্টা ও প্রায় দুই হাজার টাকা নগদ অর্থ নিয়ে গেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাকী রানী দাশ জানান, রোববার রাতে বা সোমবার ভোরে এ ঘটনা ঘটতে পারে। এর আগে ১১ ও ১৩ আগস্ট আজিমপুর ও কুসুমপুরা ইউনিয়নের বেশ কয়েকটি বিদ্যালয়েও একই কায়দায় চুরির ঘটনা ঘটে।
একাধিক ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না পাওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, প্রতিদিন মাদকসেবীদের গ্রেফতার করা হচ্ছে এবং প্রতিটি ইউনিয়নে মাদকের স্পট চিহ্নিত করে ব্লক রেইড করা হবে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে এখন গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পর্কিত খবর
সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: পুলিশের মামলা, জাহাজে উচ্চমাত্রার বিষাক্ত গ্যাস
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৮, উদ্ধার বিপুল মাদক ও…
ঝড়ো হাওয়ার আশঙ্কায় ১৩ অঞ্চল, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
৫৪ কোটি টাকা আত্মসাৎ: মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেটের বিরুদ্ধে দুদকের জিজ্ঞাসাবাদ
চট্টগ্রামে স্কুলে স্কুলে চুরির ছোবল, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী
নারী কর্মসংস্থানে ডিসির অনন্য উদ্যোগ, সেলাই মেশিন পেলেন ২০ জন

আরও পড়ুন

পটিয়ায় স্কুলে স্কুলে চুরির ধারাবাহিকতায় আতঙ্কিত এলাকাবাসী
চট্টগ্রামের পটিয়া উপজেলায় শিক্ষাঙ্গনে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ভেঙে মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুটে নিয়ে গেছে চোরের দল। সর্বশেষ সোমবার (১৭ আগস্ট) ভোররাতে কচুয়াই ইউনিয়নের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে বিদ্যালয় ছুটির পর শিক্ষকরা তালা দিয়ে চলে গেলেও সোমবার সকালে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। অফিস কক্ষের আলমারি ভেঙে চোরেরা একটি প্রিন্টার, রাউটার, পিতলের ঘণ্টা ও প্রায় দুই হাজার টাকা নগদ অর্থ নিয়ে গেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাকী রানী দাশ জানান, রোববার রাতে বা সোমবার ভোরে এ ঘটনা ঘটতে পারে। এর আগে ১১ ও ১৩ আগস্ট আজিমপুর ও কুসুমপুরা ইউনিয়নের বেশ কয়েকটি বিদ্যালয়েও একই কায়দায় চুরির ঘটনা ঘটে।
একাধিক ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না পাওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, প্রতিদিন মাদকসেবীদের গ্রেফতার করা হচ্ছে এবং প্রতিটি ইউনিয়নে মাদকের স্পট চিহ্নিত করে ব্লক রেইড করা হবে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে এখন গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পর্কিত খবর
সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: পুলিশের মামলা, জাহাজে উচ্চমাত্রার…
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৮, উদ্ধার বিপুল…
ঝড়ো হাওয়ার আশঙ্কায় ১৩ অঞ্চল, নদীবন্দরে ১ নম্বর…
৫৪ কোটি টাকা আত্মসাৎ: মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেটের বিরুদ্ধে…
চট্টগ্রামে স্কুলে স্কুলে চুরির ছোবল, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী
নারী কর্মসংস্থানে ডিসির অনন্য উদ্যোগ, সেলাই মেশিন পেলেন…