ঢাকার ৪১৬ বছরের ঐতিহ্য নিয়ে ডিএসসিসির হেরিটেজ রান সম্পন্ন

প্রাইম বার্তা অনলাইন
১৫ আগস্ট ২০২৬ ৫:২৬ পিএম
ঢাকার ৪১৬ বছরের ঐতিহ্য নিয়ে ডিএসসিসির হেরিটেজ রান সম্পন্ন

ঢাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং নগরবাসীর মধ্যে দেশপ্রেম ও ঐতিহ্যের প্রতি আগ্রহ জাগ্রত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ঢাকা হেরিটেজ রান’। রাজধানীর ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি কাকরাইল, রমনা, শাহবাগ, কাটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী, লালবাগ কেল্লা ঘুরে শহিদনগর হয়ে সওজগদল (লঞ্চঘাট) এসে শেষ হয়। রাজধানীর বুক দিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দিতে এক হাজারেরও বেশি মানুষ অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিটি রানারকে সম্মাননা স্বরূপ পদক ও সনদ প্রদান করা হয়।

সকাল ৭টায় এই হেরিটেজ রানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

প্রতিমন্ত্রী আমিনুল হক তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার খেলাধুলার পাশাপাশি দেশের ঐতিহ্য সংরক্ষণের ওপরও সমান গুরুত্বারোপ করছে। ডিএসসিসির এই উদ্যোগ নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানতে এবং ঐতিহ্যকে ধারণ করতে উৎসাহিত করবে। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, এই র‍্যালিতে অংশ নিয়ে আমরা ঢাকার নানা অবস্থার দেখা পেয়েছি। নগরজীবনকে সুন্দর ও বাসযোগ্য করতে পরিচ্ছন্নতা অপরিহার্য। তিনি নাগরিকদের যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানান এবং সিটি করপোরেশনের কর্মীদের আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...