ছয় মাসে ৭ কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনার ঘোষণা
আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দেশের ৭ কোটি মানুষকে মোবাইল ইন্টারনেটের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেছেন, বর্তমানে দেশের অর্ধেক মোবাইল ব্যবহারকারী এখনও টু-জি বা বাটন ফোন ব্যবহার করেন এবং তাদের ডিজিটাল সেবার মূল ধারায় নিয়ে আসা সরকারের অগ্রাধিকারমূলক কাজ।
শনিবার রাজধানীর তেজগাঁয়ে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘স্পেকট্রাম ফর এ কানেক্টেড বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি উল্লেখ করেন, ১৪ কোটি মোবাইল ব্যবহারকারীর মধ্যে ৭ কোটি মানুষকে রাতারাতি স্মার্টফোনে উন্নীত করা সম্ভব না হলেও, ধাপে ধাপে তাদের ডাটা নেটওয়ার্কে আনা হবে।
এই উদ্যোগের অংশ হিসেবে স্মার্টফোনের দাম কমানোর বিষয়ে ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। উপদেষ্টা জানান, তিন হাজার টাকার মধ্যে ফোন তৈরি করা সম্ভব নয়, তবে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে তা তৈরি করা সম্ভব। এছাড়া সহজ কিস্তি সুবিধা নিশ্চিত করলে বিপুল এই জনগোষ্ঠীকে ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত করা সহজ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পর্কিত খবর
ঢাকার ৪১৬ বছরের ঐতিহ্য নিয়ে ডিএসসিসির হেরিটেজ রান সম্পন্ন
চুরি করতে গিয়ে তিনতলা থেকে পড়ে প্রাণ গেল যুবকের
সরকারি চাকরির প্রলোভনে ১৩ লাখ আত্মসাৎ, গ্রেফতার প্রতারক বাবলু
গ্যাস সংকটে দীর্ঘ লাইন, আয় কমেছে সিএনজি অটোরিকশাচালকদের
দীর্ঘ চার বছর পর অবশেষে ৭০ হাজার শিক্ষকের অবসর সুবিধার…
প্রধানমন্ত্রীর আত্মীয়ের পাম্পের কোটি টাকা লুট, ভুয়া র্যাবের ৫ সদস্য…

আরও পড়ুন

ছয় মাসে ৭ কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনার ঘোষণা
আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দেশের ৭ কোটি মানুষকে মোবাইল ইন্টারনেটের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেছেন, বর্তমানে দেশের অর্ধেক মোবাইল ব্যবহারকারী এখনও টু-জি বা বাটন ফোন ব্যবহার করেন এবং তাদের ডিজিটাল সেবার মূল ধারায় নিয়ে আসা সরকারের অগ্রাধিকারমূলক কাজ।
শনিবার রাজধানীর তেজগাঁয়ে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘স্পেকট্রাম ফর এ কানেক্টেড বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি উল্লেখ করেন, ১৪ কোটি মোবাইল ব্যবহারকারীর মধ্যে ৭ কোটি মানুষকে রাতারাতি স্মার্টফোনে উন্নীত করা সম্ভব না হলেও, ধাপে ধাপে তাদের ডাটা নেটওয়ার্কে আনা হবে।
এই উদ্যোগের অংশ হিসেবে স্মার্টফোনের দাম কমানোর বিষয়ে ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। উপদেষ্টা জানান, তিন হাজার টাকার মধ্যে ফোন তৈরি করা সম্ভব নয়, তবে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে তা তৈরি করা সম্ভব। এছাড়া সহজ কিস্তি সুবিধা নিশ্চিত করলে বিপুল এই জনগোষ্ঠীকে ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত করা সহজ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পর্কিত খবর
ঢাকার ৪১৬ বছরের ঐতিহ্য নিয়ে ডিএসসিসির হেরিটেজ রান…
চুরি করতে গিয়ে তিনতলা থেকে পড়ে প্রাণ গেল…
সরকারি চাকরির প্রলোভনে ১৩ লাখ আত্মসাৎ, গ্রেফতার প্রতারক…
গ্যাস সংকটে দীর্ঘ লাইন, আয় কমেছে সিএনজি অটোরিকশাচালকদের
দীর্ঘ চার বছর পর অবশেষে ৭০ হাজার শিক্ষকের…
প্রধানমন্ত্রীর আত্মীয়ের পাম্পের কোটি টাকা লুট, ভুয়া র্যাবের…